বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তাহিরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরনে এমপি জাহাঙ্গীর কবির নানক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

 

মো: শফিকুল ইসলাম স্বাধীন: সুনামগঞ্জের তাহিরপুরে মঙ্গলবার(২৫ শে) জুন দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামীলীগের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সম্মানিত সদস্য আজিজুস সমাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রণজিৎ সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন,আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক নরেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন,

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সব কিছু করা হবে। ঢেউটিন ও নগদ টাকা দেয়া হবে। এ নিয়ে টেনশনের কিছু নেই। সরকার নদী খনন করে বন্যার প্রকোপ কমানো উদ্যোগ গ্রহণ করেছে। হাওড়ের উত্তাল ঢেউ থেকে মানুষের বসতবাড়ি রক্ষায় প্রোটেকশন ওয়াল করে দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুনামগঞ্জের বানভাসিদের নিয়ে কথা হয়েছে; তিনি বলেছেন, বন্যার ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবেন, কেউ বাদ পড়বেন না।আপনাদের প্রত্যাশীত হাওর পাড়ের গ্রাম প্রতিরক্ষা দেয়াল করার জন্য আপনাদের সংসদ সদস্যকে নিয়ে দ্রুত সময়ে করার চেষ্টা করবো। হাওর এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করার জন্য আওয়ামীলীগের সরকার প্রধান কাজ করে যাচ্ছেন,বন্যা সহ সকল দুর্যোগে আওয়ামীলীগ মানুষের পাশে থাকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রমজানের আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে ভোগপণ্য ! কৃষকের হাত খালি, মধ্যস্বত্বদের পকেট ভারী

সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের

বড়াইগ্রাম তিন সাংবাদিকের নামে কোর্টে মিথ্যা মামলা

ময়মনসিংহে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত 

ময়মনসিংহের তারাকান্দা টু বওলা টু গোয়াতলা, ধোবাউড়া বিশ্বরোডের প্রতিটি বাজারে সড়কের বেহাল দশা

সমাজে অপসংস্কৃতি রোধ ও সচেতনতায় কাজ করে যাচ্ছে ঈদগাঁও যুব ঐক্য পরিবার 

ভূরুঙ্গামরীতে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গঙ্গাচড়ায় কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয় শুরু

ঈদগাঁওতে শীতকালীন সবজি : দামে উত্তাপ 

জগন্নাথপুরে ৬ষ্ট শ্রেণীতে ভর্তির আসন সীমিত থাকায় দু:শ্চিন্তায় শিক্ষার্থীর অভিভাবক