বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দহগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাঁধায় পিছু হটলো বিএসএফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের সীমান্ত সংলগ্ন তিস্তা নদীর ওপারে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকালে বিজিবির বাধায় পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন সীমান্তে নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবি বাধা প্রদান করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্ত লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৬ ব্যাটালিয়ন বিএসএফ এর করুন ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএএমপি ৮/৫১-এস থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন কাজ শুরু করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হন। এরপর মালামাল সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা।

এ বিষয়ে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত এলাকায় বিজিবি টহল দলের সার্বক্ষণিক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও আহ্বান করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চিলাহাটিতে পুত্রের হাতে পিতার মৃ’ত্যু 

বীর মুক্তিযোদ্ধার ৯০ উর্দ্ধ বিধবা স্ত্রী জিন্নাত আরা আয়েশা বিচারের দাবীতে পথে পথে

“অস্পৃশ্য হরিজন সম্প্রদায়ের অভিশপ্ত জীবন”

পশ্চিম বাংলা সরকারের উদ্যেগে পর্যটকদের জন্য তৈরি হবে জামে মসজিদ

ঈশ্বরদীতে এমপি’র উদ্যোগে ময়লার ভাগার পরিস্কারের অভিযান শুরু

রাণীশংকৈলে ২টি ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ 

রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  

কক্সবাজার ৩ ( সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে মনোনয়ন নিলেন যারা

খুলনায় ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী