দিনাজপুর (পার্বতীপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম ও সুশান্ত নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার( ৪ মে) সকাল ১১টার দিকে পার্বতীপুর-খুলনা রেল রুটের কয়লাখনি – ফুলবাড়ির মধ্যস্থল রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুরের হামিদুল ইসলাম (৪০) এবং নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জের সুশান্ত( ৩৭)। পার্বতীপুর জিআরপি থানার ওসি মোঃ এ কে এম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের সময় রেলগেটটি অরক্ষিত অবস্থায় ছিলো। সেখানে রেলক্রসিং পার হচ্ছিল মোটরসাইকেল নিয়ে দুই আরোহী, এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে মামলা নং ৪/ পরে তাদের পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হয়।
পরিবার সৃত্রে জানা যায় যে, নিহত হামিদুল ব্র্যাক এনজিওতে ক্যাডিড অফিসার ও সুশান্ত কুমার রায় বিকাশ এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন, তারা কলিকের বাসায় দাওয়াত খেতে নওগাঁর উদ্দেশ্য রওনা দেন মোটরসাইকেল যোগে পথিমধ্যেই তাদের দুর্ঘটনায় মৃত্যু হয়।




















