কলকাতা থেকে মনোয়ার ইমাম॥ আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী উন্নয়ন কে আম জনতার সামনে তুলে ধরার জন্য দিদির সুরক্ষা কবজ কর্মসূচির শুভ সূচনা করেন মগরাহাট পশ্চিম বিধান সভার তৃনমূল দলের যুব সভাপতি ইমরান মোল্লা।
তিনি আজ মগরাহাট পশ্চিমের উস্তিতে বিজলী কমপ্লেক্সে একটি মিডিয়া করপোরেশন সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিরোধী দলের নানা প্রচরণা ও মিথ্যা কথাকে পিছনে ফেলে দিয়ে সারা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় যে গন উন্নয়ন হয়েছে আম আদমি র জন্য তার ব্যাখ্যা দিতে তারা বিভিন্ন গ্রাম ও বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রচার করবেন।
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন গরীবের জন্য দেওয়া কর্মসূচি মাধ্যমে নানা উন্নয়ন মূলক কাজ তুলে ধরা হবে। সাথে সাধারণ মানুষের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন উন্নয়ন মূলক বিকাশের যে কাজ হয়েছে তার জন্য মতবিনিময় করা হবে। এর জন্য দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে।
সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের সাবেক সভাধিপতি ও তৃনমূল দলের অন্যতম নেতা শ্রী সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা ও উস্হি পঞ্চায়েত সমিতি র সভাপতি শ্রী মানবেন্দ্র নাথ মন্ডল ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের লড়াকু নেত্রী ও জেলা পরিষদের সদস্য শ্রী মতী সঙ্গীতা হালদার ও তৃনমূল দলের মাইনরিটি দলের সভাপতি তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা। এবং উত্তর কুসুম অন্চল প্রধান কুতুবউদ্দিন লস্কর ও তৃনমূল দলের অন্যতম নেতা বর জাহান সেখ এবং তৃনমূল দলের অন্যতম নেতা কাজী ইমতিয়াজবুর ওরফে টকি সহ মগরাহাট পশ্চিমের বিভিন্ন অন্চল থেকে আগত নেতৃত্ব।
দলের সভায় উপস্থিত সকলকেই অভিনন্দন জানান পশ্চিম বাংলার ও বি সি তৃনমূল দলের অন্যতম নেতা নুরুজ্জামান সেখ ও সাজিদুল গায়েন।সভা শেষে মিডিয়ার কে আসার জন্য ধন্যবাদ জানান মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা।।




















