বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দীর্ঘ ৫ মাস পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ পাঁচ মাস পর শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

উক্ত আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করা হয়েছে।

গত, ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির আহ্বায়ক ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী এবং সদস্য সচিব ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। পরবর্তীতে গত ২২ জানুয়ারি ওই কমিটি স্থগিত ও বাতিল ঘোষণা করা হয় এবং দ্রুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার কথা জানায় কেন্দ্রীয় বিএনপি।

নবগঠিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটিতে ৯ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন: মোঃ ফজলুর রহমান তারা, মোঃ শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ও মোহাম্মদ ফাহিম চৌধুরী।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক মোঃ হযরত আলী, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, মোঃ হাতেম আলী, প্রফেসর নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল, অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, মোঃ মাহমুদুল হক দুলাল, মোঃ মহসিন কবির মুরাদ, মেজর (অব:) মাহমুদুল হাসান, এস এম শহিদুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী, আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, মোঃ রমজান আলী, মোঃ আমিনুর ইসলাম শিপন, প্রফেসর শাহিনুর ইসলাম, মোঃ সাইফুল ইসলাম লিটন, মোঃ মাহবুবুর রশিদ ও মোঃ রেজাউল করিম রুমি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাদ্য দুর্নীতি কান্ডে এবার ইডি র হাতে গ্রেফতার পশ্চিম বাংলার মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মদিন উদযাপন 

জেলা প্রশাসনের গ্রীন এন্ড ক্লিন কর্মসূচিতে রেডক্রিসেন্ট সোসাইটির একাত্নতা

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

যশোর সাতমাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান; গাঁজাসহ গ্রেফতার মহিলা মাদক কারবারী

মেয়াদ পূর্তির আগেই নব নির্বাচিতদের চেয়ারম্যান পরিষদ দখলের অভিযোগ 

যশোর সদরের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান – মেয়র ইকরামুল হক টিটু 

দুস্থ ও অসহায়দের মাটিরাঙ্গা সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান 

শেরপুরে মেয়েকে ধর্ষণ, মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা