বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধ: দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিম্নমানের খাবার, প্রসূতি মায়ের বিভিন্ন টেস্ট, উপজেলার সীমান্ত এলাকায় আবারও মাদক ও চোরাচালানিদের দৌরাত্ম বৃদ্ধির ঘটনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

(৩০ জুন) রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলার বিস্তৃর্ণ সীমান্ত এলাকা জুড়ে আবারও মাদক কারবারি ও চোরাচালানীরা সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে রোমেল ঝড়ের দিনে রাত্রে দেবহাটা সীমান্ত হতে মাদকের বড় চালান শহরে ঢুকেছে অপরদিকে গত শুক্রবার গভীর রাত্রে আলোচিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বাড়িতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা অস্ত্রের মুখে ডাকাতি, ওই বাড়িতে একবার নয় ১৯ ৯৮ সাল থেকে এমন ঘটনা ঘটতে থাকে দীর্ঘদিন ধরে। চোরাচালান ও মাদক পাচার সহ সীমান্তের যাবতীয় অপরাধ কর্মকান্ড তারা নিয়ন্ত্রণ করে আসলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অনেকটাই নিরব ভূমিকায় থেকে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। এতে করে ক্রমশ সীমান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় আইন-শৃঙ্খলা কমিটির সভায়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল ছুটির সময়ে বখাটেদের উৎপাত বৃদ্ধি, এসকল অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় নেয়ার ব্যপারেও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে দিক-নির্দেশনা দেয়া হয়।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। মহিলা ভাইস জিএম স্পর্শ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদ হোসেন। উপজেলা মহিলা কর্মকর্তা নাজমুন নাহার। সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। প্রথমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। প্রেসক্লাবের সভাপতি মির খায়রুল ইসলাম। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। কুলিয়া ইউ,পি চেয়ারম্যান আসাদুল হক। পারুলিয়া ইউ,পি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। সখিপুর ইউ,পি চেয়ারম্যান সাইফুল ইসলাম। নোয়াপাড়া ইউ,পি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। হাজী কেয়ামউদ্দিন মোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম। দেবহাটা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মদনমোহন পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা সহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রেসিডেন্ট পুলিশ মেডেল পদকে ভূষিত হলেন বরগুনার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম

প্রকৃত গরীবের হক মেরে ঘর পেয়েছে শাসক তৃনমূল দলের নেতা-কর্মীরা, উত্তাল মগরাহাট পশ্চিম

চলাচলের অযোগ্য ও চরম জনদুর্ভোগ সৃষ্টিকারী রাস্তা এখন  চলাচলের উপযোগী, প্রশংসা কুড়াচ্ছেন না’গঞ্জ ডিসি

যশোর কুয়াদা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

শিশুকে যেভাবে আচরণ শেখাবো

নড়াইলে ৩ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

নেত্রকোনার বারহাট্টা রামপুর দশাল আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার নৈপথ্যে কিছু কথা

দেবহাটায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সেমিনার 

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত