বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় তাপদাহে ক্লান্ত পথচারীদের তৃষ্ণা মেটাতে স্বেচ্ছাসেবীদের শরবত বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

 

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় প্রচন্ড তাপদাহে ক্লান্ত পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের স্বস্তি দিতে ঠান্ডা শরবত বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম একটি মানবিক পরিবার।

মঙ্গলবার ( ৩০ এপ্রিল) সকালে সখিপুর মোড়ে প্রায় সাতশ জন পথচারী ও যানবাহন চালকদের তৃষ্ণা মেটাতে এবং গরম থেকে স্বস্তি দিতে এ লেবুর শরবত বিতরণ করে আমাদের টিম একটি মানবিক পরিবার এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।

সংগঠনের সভাপতি এম.এইচ মনির হাসান বলেন, বর্তমানে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই তীব্র তাবদাহ থেকে ক্লান্ত পথচারী ও যানবাহন চালকদের কিছুটা হলেও স্বস্তি দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঠান্ডা লেবুর শরবত পান করানোর উদ্যোগ নেই। সে লক্ষে আমাদের সংগঠনের ২০ জন সদস্য মিলে সাতশ জন মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরো বলেন মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তদান, অসহায় মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করার নিমিত্তে আমরা ২০২২ সালে ‘ আমাদের টিম একটি মানবিক পরিবার প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠার পর থেকেই আমরা রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন, শীতার্তদের শীতবস্র বিতরণ, ইফতার বিতরণ, দুর্যোগে পাশে থাকা এবং ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকান্ড সাধন করছি। এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ব্লাড ডোনেশন ইউনিট এর এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। অসহনীয় গরমে পথচারীদের যখন হাসফাস অবস্থা তখন একটু ঠান্ডা শরবত তাদের স্বস্তি ফিরিয়ে গন্তব্যে পৌঁছানো বা তাদের কাজগুলো আবার সুন্দরভাবে করতে সামর্থ যোগাবে। এভাবেই সবাই বিভিন্ন সংকটে ভুমিকা রাখলে সাম্য, ভ্রাতৃত্ব ও সুন্দর দেশ তথা পৃথিবী গড়ে তোলা সম্ভব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে ইয়াবা উদ্ধারের চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক চলছে

সৌদীর সাম্মাম ফল এখন পাথরঘাটায়

মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ভারতে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গঙ্গা সাগর মেলা ও পূর্ণস্হান

বাংলাদেশী শ্রমিকের মৃতদেহ ফেরত দিলো ভারতীয় পুলিশ

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সীমান্তবর্তী শেরপু‌রে বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার

সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট এনজিও সংস্থা আশার উদ্যোগে ৪ শতাধিক শীতবস্ত্র হস্তান্তর

ঈদগাঁও থানার পুলিশ ফিরছেন: কার্যক্রমে সচল