বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় পারিবারিক বিরোধে পুত্রবধুর মারপিটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হাসপাতালে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটার পল্লীতে পারিবারিক বিরোধে পুত্রবধু ও তার আত্মীয়স্বজনেদের মারপিটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আনোয়ারা খাতুন (৬০) মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আনোয়ারা খাতুনের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে তার নিজের শ্যালক উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আইয়ুব হোসেন (৩০), শ্যালকের স্ত্রী হীরা খাতুন (২৫) ও শাশুড়ি রেবেকা খাতুন (৫০) কে আসামী করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানায় দায়ের করা ফারুক হোসেনের লিখিত অভিযোগ মতে জানা গেছে, গত ৮ বছর পূর্বে তার ১নং বিবাদীর বোন খাদিজা খাতুনের সাথে বিবাহ হয়। তার সাংসারিক জীবনে আরিফ বিল্লাহ নামে ৪ বছরের একটি পুত্র সন্তান আছে। গত ইং ১৭/০৭/২২ ইং তারিখে তার স্ত্রী পরপুরুষের সাথে ঘরের সন্তান ও আমাকে ফেলে পালিয়ে যায়। এবিষয়ে তিনি সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৭ নং আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত সাতক্ষীরা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআই গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আমার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসে। সেখানে সে অন্য পুরুষের সাথে সংসার করছিল। এমতাবস্থায় তিনি (বাদী) তার অবুঝ সন্তানটির ভবিষ্যৎ চিন্তা করে সেই স্ত্রীকে মেনে নিয়ে সংসার করতে থাকি। কিন্তু আমার স্ত্রী আমার সংসার করবেনা বলে নানারকম তালবাহানা করতে থাকে। গত ইং ১২/০১/২৩ তারিখ রাত সাড়ে ৭টার দিকে বিবাদীরা আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যেতে চাইলে বাদীর মা আনোয়ারা খাতুন ও তার বোন নুরনাহার খাতুন বাধা দেয়। যার কারনে বিবাদীরা তার মা ও বোনকে এলোপাথাড়ি মারপিট করে। এতে করে তার মা বেশী আহত হলে তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বিয়ে অনুষ্ঠানে এসে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার, সাতক্ষীরায় পৈত্রিক জমি জবর-দখলের চেষ্টায় সন্ত্রাসী মোকছেদ

ইসলামাবাদে সিএনজি চালকের বাড়ি ফেরা হলো না

আন্তর্জাতিক চোরাকারবারি গোল্ড নাসির বিপুল পরিমান অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার

জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের দাবি জেএসএফ’র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের

নওগাঁর আত্রাইয়ে এ্যাড.ওমর ফারুক সুমন এমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাণীনগরে ইউএনও‘র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চসিকের সাবেক কাউন্সিলরসহ ৫০ আ.লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি

কালীগঞ্জে এমটিএফই অ্যাপের ফাঁদে কোটিপতি হওয়ার স্বপ্নে মানুষ, বিনিয়োগের টাকা যাচ্ছে ক্যাসিনোতে