বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-০২, তাং- ০৫-১০-২৩ ইং।

পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৪/১০/২০২৩ ইং তারিখ, এসআই রাজীব মন্ডল ও এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স দেবহাটা থানার উত্তর পারুলিয়া চারা বটতলার জনৈক আবু তালেবের চায়ের দোকানের সামনে শ্যামনগর হতে সাতক্ষীরা গামী পাকা রাস্তার উপর হইতে ১৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ দেবহাটা উপজেলার চররহিমপুর গ্রামের মৃত আনসার গাজীর ছেলে আসামী আশরাফুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেন।

এ বিষয়ে দেবহাটা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। যার মামলা নং- ০২, তারিখ-০৫/১০/২০২৩ ইং, ধারা- ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। আটককৃত আসামীকে ইং- ০৫/১০/২৩ ইং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় শিক্ষক -কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৫’তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রেসক্লাবে উপজেলা সাব-রেজিষ্টারের অপসারণের দাবীতে দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন

মাসিক কল্যাণ সভায় পুরস্কার পেল ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা

সাবেক এসবি প্রধান মনিরুল ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবকে চাকরি থেকে অবসর প্রদান

আজ ভারতের ৭৭’তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

রায়পুরায় নবাগত ইউএনও এর যোগদান

শেখ হাসিনার ফাঁসির দাবীতে চট্টগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল

রামগড়ে গঁলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

যশোরে ‘বাংলাদেশ সকাল’ এর তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন 

বিএনপির হরতালের আগে ট্রেনে আগুন, শিশুসহ চারজন নিহত