বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ড প্রেসক্লাবে উপজেলা সাব-রেজিষ্টারের অপসারণের দাবীতে দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিষ্টার কে অপসারণের দাবীতে দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন করেছে। তারা রেজিষ্টারের অপসারণ না হওয়া প্রযন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষনা করেন।

সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স রুমে শনিবার ( ২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মলনে উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারী আলহাজ্ব সাইফুল্লাহ কামাল লিখিত বক্তব্যে বলেন, সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিষ্টার রায়হান হাবীব রেজিষ্ট্রি অফিসে যোগদানের পর থেকে জনগণের উপর বিভিন্ন অজুহাত তুলে ঘুষ বাণিজ্যের নীল নকশা তৈরী করেন।তিনি দলিল লেখকগণকে প্রত্যেকটি দলিল রেজিষ্ট্রির জন্য ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবী করেন।সে দাম্ভিকতার সহিত বলেন, আমি ছাত্রলীগের ক্যাডার ছিলাম এবং অনেক টাকা খরচ করে এসেছি।তাছাড়া পাওয়ার মূলে আংশিদার জায়গা বিক্রি করলে দলিলের মূল্যের উপর ৭% টেক্স দিতে হবে,না হয় রেজিষ্ট্রি করেননা।সর্বশেষ গত ৭ অক্টোবর দলিল লেখক মোঃ হারুন অর রশিদ তার হেনেস্তার শিকার হন।ঐদিন হারুন ওয়ারিশ সূত্রে দলিল রেজিষ্ট্রি করতে গেলে সাব-রেজিষ্টার ঘুষ দাবী করে।এতে সে ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ও অফিস কর্মকর্তা টিসি মোহরার শহীদুল্লাহ তার লাইসেন্স বাতিলের হুমকি দেন।তাই আমরা গত ২১ অক্টোবর থেকে সাব-রেজিষ্টারের ঘুষ দূর্নীতি ও দলিল লেখকগণকে হেনেস্তার প্রতিবাদে তার অপসারণ চেয়ে কার্যালয়ের সামনে আমাদের মানববন্ধন করে আসছি।

এদিকে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব প্রতিনিধি কে বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগটি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। দলিল লেখক হারুনের দলিলটি তার মুসাবিদাকৃত নয় একজন আইনজীবির এবং স্থানীয় একজন সাংবাদিক দলিলটির পক্ষ। আইনজীবি এবং দলিলটির পক্ষ গনের মাধ্যমে নিবন্ধন আইনের আলোকে পুনরায় উপস্থাপন করতে বললে সে ক্ষীপ্ত হয়ে কয়েকজন কথিত সাংবাদিক নিয়ে আমার খাস কামরায় এসে আমার সাথে দুর্ব্যবহার করেন এবং এজলাস কক্ষে স্থায়ী কর্মচারীদের সাথে অখ্যাতসাংবাদিকরা দুর্ব্যবহার, উশৃঙ্খল আচরণ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। তাই আমি হারুনকে কারন দর্শানোর নোটিশ দেই এবং তার ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করি। হারুন বিগত ২০/১০/২০২৪ই তারিখে কারণ দর্শানোর নোটিশের লিখিত উত্তর দেন এবং আমার কাছে তার উত্তর সন্তোষজনক না হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জেলা রেজিস্ট্রার চট্টগ্রাম মহোদয়কে পত্র প্রেরণ করি।

দলিল লেখকদের সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, দলিল লেখক বেলাল আহমেদ,ফারুক হোসেন,সাখাওয়াত হোসেন সাহেদ, মোস্তাফিজুল হাকিম,জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন,মোঃ সুজন, নিপুন কুমার সেন প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প 

গঙ্গাচড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন নাসিরনগরের কৃতি সন্তান সারোয়ার আলম চৌধুরী

ট্রাম্পের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

কোথায় প্রশাসন কোথায় পরিবেশ; অবাধে কাটছে পাহাড় জঙ্গল সেলিমপুরে রাসেল গ্যাংরা

ঝিনাইদহ -১ আসনের সাংসদ আ.লীগের জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে ৩ দিনের শোক 

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবিতে ডোমারে মানববন্ধন 

ফেটে যাওয়া ঝুঁকিপূর্ণ ঘরগুলোতে বসবাস করছেন রাণীনগরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদসহ সন্ত্রাসী মাহফুজ গ্রেফতার