বাংলাদেশ সকাল
শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় মোহনা টিভির ১৪ বর্ষে পদার্পনে র‌্যালী, আলোচনা ও কেক কাটা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মোহনা টিভির ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্নাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক ব্যবস্থাপনায় ১১ নভেম্বর শনিবার, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা রিপোটার্স ক্লাব চত্বর থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে রিপোটার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ ও দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আজম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আনি মোড়ল, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, সহ-সভাপতি মজনুর রহমান, রিপোটার্স ক্লাবের কার্য্যকরী সদস্য সাইফুল ইসলাম, মহিউদ্দীন আহম্মেদ, সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দেবহাটায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মোহনা টিভির আগামী পথচলা সার্থক কামনা করে সংবাদ, বিনোদন, খেলাধুলাসহ সকল স্তরে ব্যাপক ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক তাই সমাজের ও দেশের কল্যানের লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া মিডিয়া দেশের উন্নয়ন তথা সমাজ থেকে সকল অন্যায় দূর করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে উল্লেখ করে সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরন করার জন্য আহবান জানান এবং আগামীতে এই সফলতা ধরে রেখে মোহনা টিভির শতবর্ষ পালন হোক এই কামনা করেন। শেষে অতিথিবৃন্দ কেক কেটে মোহনা টিভির জন্মদিনকে বরন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় পারুলিয়াতে সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের বর্ধিত সভা 

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা 

দুর্গাপুরে দৈনিক কালবেলা’র সাংবাদিককে হুমকি; যশোর জেলা বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ 

ভবদহ সমস্যার আশু সমাধানে যশোরে ডিসি অফিস ঘেরাও, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 

ফুলপুরে রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

ঝিকরগাছায় দরিদ্র্যতাকে জয় করে যমজ বোন হীরা-মুক্তার জিপিএ ৫ প্রাপ্তি 

পুলিশের অনিয়ম তুলে ধরায় সাংবাদিক মনছুরের বিরুদ্ধে সাইবার মামলা, বিএমএসএস এর নিন্দা

ডুমুরিয়ায় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু! খবর পেয়ে পিতার স্ট্রোক

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০২