বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় ৬ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঐ মামলার আসামী দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলীর ছেলে ওমর ফারুক (২৫) কে গ্রেফতার করেছে। আটককৃতকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন ঐ শিশুটির মা চরশ্রীপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাফিয়া পারভিন (২৮)। থানা ও মামলার এজাহার সূত্র জানায়, উপজেলার চরশ্রীপুর গ্রামের আশরাফুল ইসলামের ৬ বছরের কন্যা উপজেলার বসন্তপুর গ্রামে তার নানার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বসন্তপুর গ্রামের জনৈক শরীফ মাস্টারের আম বাগানের পুকুর পাশ দিয়ে ঐ শিশুটি তার নানার বাড়ির পার্শ্ববর্তী খালার বাড়িতে যাওয়ার সময় ওমর ফারুক ঐ বাগানের মধ্যে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে পাড়া প্রতিবেশীরা চলে আসলে ওমর ফারুক পালিয়ে যায়।

এ বিষয়ে মেয়েটির মা সাফিয়া পারভিন থানায় মামলা দায়ের করেন। আসামীর বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং- ০৮, তাং- ২৯/০৯/২০২৩ ইং, ধারা- নারী শিশু নির্যাতন দমন আইন এর ৯(৪)(খ)। মামলা দায়ের পরবর্তী রাত সাড়ে ৯টার দিকে মামলার আসামী ওমর ফারুককে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নির্দেশে এসআই গিয়াসউদ্দীন গ্রেফতার করেন।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার মামলা ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে শিশুটির ২২ ধারায় জবানবন্দী গ্রহনের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবে বাধ্য করার অভিযোগ 

এড. আবুল ফজল তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধনী 

মহাসড়কের পাশ ঘেষেই ঈদগাঁওর কোরবানির পশুর হাট, চলাচলে বিঘ্ন; কর্তৃপক্ষ নীরব 

রামু সেনানিবাসে তিনদিন ব্যাপী প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন 

শেরপুরে শাহাজ উদ্দিন বদ্দি’র উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

বাড়তি বাস ভাড়া আদায় করায় নড়াইল এক্সপ্রেসকে জরিমানা

নাটোরে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন পালন 

শেরপুরে সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও সমাজ সেবক আবু বকরের ১৮’তম মৃত্যুবার্ষিকী পালন

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত