বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটার ইছামতি নদীতে ভেসে আসল ভারতীয় নাগরিকের মরদেহ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

 

দেবহাটা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন : ভারত-বাংলাদেশ সীমানার দেবহাটার ইছামতি নদীতে আহছান হাবিবুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২১ মে) ইছামতি নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে এ মরদেহ উদ্ধার হয়। সে ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, ইছামতী নদীতে ভেসে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির লাশের পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স প্যান্ট তার গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে।

উদ্ধারকালে দেবহাটা থানা পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনের উপর গণহত্যার প্রতিবাদে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সমাবেশ

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশে খুনীদের রাজত্ব আর চলবে না : প্রধানমন্ত্রী

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন

কমল জ্বালানি তেলের দাম; আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ

মেহেরপুরের বিভিন্ন বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন

মৎস্য সপ্তাহ উপলক্ষে গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ

গুরুদাসপুরে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবকের মৃত্যু

পাইকগাছায় ঘের দখলকালে বাসাবাড়ি ভাংচুর ও আড়াই কোটি টাকা ক্ষতির অভিযোগে সংবাদ সম্মেলন