বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে বর্গাচাষী কৃষকের আড়াই বিঘা জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে আজিজুল হক নামে এক বর্গাচাষী কৃষকের জমির ধানে আগাছানাশক ওষুধ দিয়ে আড়াই বিঘা জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে কে বা কাহারা এই ধানগুলো বিনষ্ট করেছে। এঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কৃষক আজিজুল হক উপজেলার সিলমাদার কোবরাজ পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।

ভুক্তভোগী কৃষক আজিজুল হক বলেন, চাষাবাদের জন্য তার নিজস্ব কোন জমি নেই। চলতি বোরো মৌসুমে গ্রামের কয়েকজন ব্যক্তির জমি বাৎসরিক ১৬হাজার টাকা বিঘা হারে লিজ নিয়ে জিরাসাইল জাতের ধান চাষ করেছেন। ইতিমধ্যে গাছ থেকে সবগুলো ধানের শীষ বের হয়েছে। হঠাৎ করেই শুক্রবার বিকেলে জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা আগাছানাশক স্প্রে করে ধান বিনষ্ট করেছে।

তিনি বলেন, মাঠের মধ্যে ছয়টি দাগের সবগুলো জমিতেই আগাছানাশক স্প্রে করেছে। ফলে সবগুলো ধানের গাছ মরে গেছে। তবে প্রকাশ্য কোন প্রতিপক্ষ না থাকলেও তাকে অর্থনৈতিকভাবে চরম ক্ষতি সাধনের লক্ষ্যে কে বা কাহারা এমন অমানবিক কাজ করেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের শাস্তির দাবিসহ সরকারীভাবে আর্থিক সহায়তা কামনা করেছেন আজিজুল হক।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য অফিসারকে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে মহান মে দিবস পালিত

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত 

ডাসারে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ

পঞ্চমবারের মতো ‍‍’শিক্ষা পদক‍’ পেলেন মাহবুবুজ্জামান আহমেদ

মেহেরঘোনা রেঞ্জের সুফল প্রকল্পের সদস্যদের সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের মতবিনিময় 

সারজিস এর পর এবার বরগুনার জামাই হলেন মাহমুদ রাফি

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল, সেক্রেটারি নবীন 

সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএমএসএস’র মানববন্ধন

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে ১০ পিস স্বর্ণের বার সহ গ্রেফতার ১

রাণীশংকৈলে ভয়াবহ অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি