বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদককে সেনাবাহিনীর ক্রেষ্ট প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক ও যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি রুহুল আমিন মোড়লকে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর আয়োজনে কাবাডি প্রতিযোগীতায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করায় তাকে এই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৭ম হর্স ইউনিটের আয়োজনে দিনাজপুরের খোলাহাটি ক্যান্টনমেন্টে আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতা গত ৫ই মার্চ থেকে শুরু হয়ে ১৩ মার্চ শেষ হয়। সুন্দর আয়োজনে সম্পন্ন হওয়া ফাইনাল খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন ৪জন রেফারি যথাক্রমে মোহাম্মদ এনামুল, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রুহুল আমিন ও গুলশান হোসেন। খেলা পরিচালনা শেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর রেফারি ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনকে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

সাংবাদিক রুহুল আমিনকে এ সময় ক্রেষ্ট প্রদান করেন ৭ম হর্স ইউনিটের এসজিপিএসসি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এসময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রুহুল আমিন মোড়ল এই সম্মাননা পাওয়ায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ