বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেশের সকল সংকটে জিয়া পরিবার -দুলু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু (নাটোর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সকল সংকটে নেতৃত্ব দেয় জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি।

৭ নভেম্বর স্বাধীনতা সার্বভোমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। ৯০সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২০২৪সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে হলেও এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তিনিই জাতিকে মুক্ত করেছেন।

দুলু বলেন, দেশে ৭নভেম্বর ছুটি ছিল শেখ হাসিনার অবৈধ সরকার ক্ষমতায় এসে সেই ছুটি বাতিল করেছে। আওয়ামী লীগের পতনের পর এখন ৭নভেম্বরের ছুটি পুনরায় চালু করা সময়ের দাবী। বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিনের সঞ্চালনায় জনসমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি দুলু, ৭নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেতাকর্মীদের দেশ প্রেমের চেতনায় অনুপ্রাণিত হয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ যুবলীগের হাত থেকে দেশকে নিরাপদ রাখতে সব সময় সর্তক থাকার আহবান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মসিকের উদ্যোগে জয়নুল আবেদিন পার্কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

রাণীশংকৈলে সোনালী ব্যাংক শাখায় ‘মা ও শিশু কর্নারের’ উদ্বোধন

জয়পুরহাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী স্বপন ফকির গ্রেপ্তার

শিকলবাহা ৭নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠিত 

নিহত ও আহত সাংবাদিকদের বিচারের দাবিতে রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ 

কোটচাঁদপুর যুব-মহিলা লীগের মিছিল ও শান্তি সমাবেশ 

ঝিনাইদহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার

বাগমারায় কাঁচি প্রতীকের প্রার্থীর প্রচার মিছিলে নৌকার সমর্থকদের হামলা, আহত ৩০

শেরপুরে শুভ উদ্বোধন হলো “পুলিশ সুপার সপ”

নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসককে শোকোজ