মো: আব্দুর রাজ্জাক, ধামরাই (ঢাকা)॥ “গাছ লাগান পরিবেশ বাঁচান”এই স্লোগান কে সামনে রেখে ঢাকা -২০ এর মাননীয় সংসদ সদস্য, স্বরাস্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি -বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি মহোদয়ের নির্দেশে কুশুরা ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে মাসব্যাপী চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কুশুরা ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান এবং কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো: নুরুজ্জামান মহোদয় কুশুরা ইউনিয়ন এর প্রতিটি গ্রামে নিজে উপস্থিত হয়ে উন্নত জাতের ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করছেন।
আজ ১৬ আগস্ট বুধবার কৃষিবিদ মো: নুরুজ্জামান ২ নং ওয়ার্ড এর নবগ্রাম বাসীর মধ্যে আম, পেয়ারা এবং কদবেল চারা বিতরণ করেন।
বিতরনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো: নুরুজ্জামান বলেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে আজ উন্নত রাস্ট্রে পরিনত করেছেন।
তিনি আরও বলেন, আমাদের মাননীয় এম পি মহোদয় ধামরাই উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব বেনজীর আহমদকে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান। এ সময় উপস্থিত জনতা হাত উচু করে তাদের অংগীকার ব্যাক্ত করেন।




















