বাংলাদেশ সকাল
শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওগাঁর বদলগাছীতে গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে ৯ মাস বয়সী শিশুকে মেরে ফেলার অভিযোগ মায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

মোঃ ফজলে রব্বী (রনা), বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদল গাছীতে গ্যাস টাবলেট খেয়ে ৯মাস বয়সের এক শিশুকে মেরে ফেলার অভিযোগ তুলেছেন শিশুর মা রিয়া আক্তার। নিহত শিশু রহমত আলী (৯মাস ২১ দিন) বদলগাছীর আধাইপুর ইউপ’র বেগুনজোয়ার গ্রামের নাহিদ হোসেনের ছেলে।

মৃত শিশুর মা রিয়া আক্তার বলেন, আমার বিয়ের পর থেকে শাশুড়ি আমাকে পছন্দ করতেন না।আমাকে বাচ্চা নেওয়ার জন্য নিষেধ করতেন।আমার ইতি পূর্বে আমার দুইটা বাচ্চা নষ্ট করিয়েছে। আমার শাশুড়ি আমাকে জ্বালা যন্ত্রণা দিতো। আমি স্বামী সংসার করার জন্য জোর করে বাচ্চা নিই। আমার বাচ্চা জন্মের পর থেকে আমার শাশুড়ি আমার সাথে খারাপ আচরন করে আসতেছিল।এমতাবস্থায় ঘটনার দিন আমার শিশু বাচ্চা রহমত আলী ( ৯ মাস ২১ দিন) ঘুমিয়েছিল।আমার শাশুড়ি সরিষা শুকানোর জন্য আমাকে পাশের বাড়ীতে নাড়িয়ে দিতে বলে।আমি পাশের বাড়ীতে সরিষা নাড়িয়ে দিচ্ছিলাম কিছুখন পর শুনতে পারি আমার শিশু বাচ্চা গ্যাস বড়ি খেয়েছে।আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার শাশুড়ি বাচ্চার মুখে হাতের আঙুল ডুকিয়ে গ্যাস বড়ির বের করতেছে।আমার শিশু বাচ্চা নিজ হাতে গ্যাস বড়ি খায়নি। আমার শাশুড়ি আমার বাচ্চাকে গ্যাস বড়ি খাওয়ায়েছে। আমার বাচ্চার মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী।

মৃত শিশুর দাদী নাজমা বেগম (৫৫)জানান, ৩রা নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৮:৩০টায় ভাত রান্না করার জন্য ড্রামের ভিতর থেকে চাল নেওয়ার সময় চালের ভিতরে রাখা পোকা মারার গ্যাস ট্যাবলেটটি মাটিতে পরে গেলে রহমত আলী হামাগুড়ি দিয়ে চালের ড্রামের নিকট গিয়ে পড়ে থাকা গ্যাস ট্যাবলেটটি হাত দিয়ে তুলে মুখে নিয়ে চুষে গিলে ফেলার চেষ্টা করার সময় আমি বিষয়টি দেখতে পেয়ে রহমতের মুখে হাত দিয়ে গ্যাস ট্যাবলেটের কিছু অংশ বের করি এবং ডাক-চিৎকার করলে রহমত আলীর বাবাও মা দৌড়ে আসে এবং রহমতআলী অবস্থা খারাপ দেখে সাথে সাথে সিএনজিতে করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেবার পথে আনুমানিক সকাল ৯:২০ মিনিটে শশীর মোড় নামক স্থানে মৃত্যু কোলে ঢলে পড়ে।

এ ব্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতিয়ার রহমান বলেন, এ ব্যপারে নিহতের পিতা নাহিদ হোসেন থানায় একটি ইউডি মামলা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা হাতীবান্ধার ঐশি 

ডাসারে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উদযাপন

বরই নিয়ে বাড়ি ফেরা হলো না আরাফাতের

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

বরগুনার আমতলীর ইউএনও’র অশ্রুসিক্ত বিদায়

রামগড়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

ঝিনাইদহে ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় ১জনের ফাঁসি

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থইস্ট রিজিওন এর উদ্দ্যোগে পূর্ণমিলনী ও মতবিনিময় সভা 

প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি পাবেন না ট্রাম্প, নির্বাচনের পথে ফের বড় ধাক্কা

আমিনুল হক শামীমকে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত