বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাজার জিয়ারতের মাধ্যমে পটুয়াখালী ০১ আসনে লাঙলের প্রচারন শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ

 

মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি পটুয়াখালী : মির্জাগঞ্জ ইয়ার উদ্দীন খালিফা সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে পটুয়াখালী ০১(পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসনে ১৪ দলীয় মহাজোট সমর্থিত জাপা প্রার্থী আলহজ্জ রুহুল আমিন হাওলাদার লাঙল প্রতিকের প্রচার শুরু করেন।

গত ২০/১২/২৩ দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রথমে ইয়ার উদ্দীন খলিফা সাহেবের মাজার জিয়ারত করেন, এর পরে মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে মতোবিনিময় করেন।

এ সময় তার সাথে ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাফর উল্লাহ,সাধারন সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদর, সহ সভাপতি মিরাজুল হক মিন্টু,যুগ্ম সাধারন সম্পাদক জাকির মাহমুদ সেলিম,অপর যুগ্ম সাধারন সম্পাদক মশিউর রহমান রেজা, জেলা যুব সংহতির সভাপতি মোঃ কামিরুল ইসলাম কামির, জাতীয় পার্টির নেতা ও রুহুল আমিন হাওলাদারের একন্ত সহকারী মোঃ বশির। এ ছাড়াও পটুয়াখালী জেলা,এবং সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কয়েশ নেতাকর্মী রুহুল আমিন হাওলাদারের লাঙল প্রতীকের প্রচারনায় অংশ নেয়।

নেতা কর্মীর সাথে নিয়ে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে তার প্রচারনা শুরু করতে গিয়ে বলেন,”জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামীলীগ সহ ১৪ দলের সাথে জোটবদ্ধ ভাবে নির্বাচনে অংশ নিয়েছে, এবং পটুয়াখালী ০১আসনে আওয়ামীলীগের কোন প্রার্থী না থাকায়, তাদের ভালবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চিন্তে লঙলের প্রচারনা চালিয়ে যান,মানুষের দ্বারে দ্বারে গিয়ে আগামীর উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য, ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে লাঙল প্রতীকে ভোট দিতে উৎসাহিত করুন। ইনশাআল্লা জয় আমাদের হবেই”।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

করোনার মতো মাদক ব্যাবসায়াীদের বাড়ি চিহ্নিত করতে হবে: ওসি আতিয়ার রহমান

জেএসডি’র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সহধর্মিনী নাসিমা আক্তারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি’র শোক 

বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

টেকনাফ পুলিশের অভিযানে এক লক্ষ দশ হাজার ইয়াবা ও টমটমসহ মাদক কারবারী আটক

এনসিপি থেকে আরও দুই নেতার পদত্যাগ

বুড়ি তিস্তা নদী খননে ৫ মৌজার জনগনের বাঁধা

বওলা ইউনিয়নে ইজিপিপি রাস্তার প্রকল্প বাস্তবায়নে বদলে যাচ্ছে গ্রামীণ বাংলার অবকাঠামো

যৌন কর্মীরা যেন পাচারের শিকার না হয়, তারা চায় ন্যায় অধিকার

কৃষকদের জন্য পানি-স্যালাইন নিয়ে ফসলের মাঠে একদল তরুণ

পরিবারের অজান্তেই ৫ম শ্রেণি পড়ুয়া তিন সহপাঠীর কক্সবাজার ভ্রমণ, পুলিশের সহযোগিতায় উদ্ধার