বাংলাদেশ সকাল
শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইলের প্রতিযশা প্রবীণ সাংবাদিক সাথী তালুকদার আর নাই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুুকদার (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শনিবার ০২ (সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সাথী তালুকদার দৈনিক জনতা, দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাংবাদিক সাথী তালুুকদারের ভাগ্নে স্বপ্নীল শিকদার নীল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাথী তালুুকদারের ছেলে অয়ন জানান, বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে তার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। ওই রাতে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তিনি মারা যান। রোববার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে তাকে শহরের আলাদাতপুরস্থ নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হবে।

সিনিয়র সাংবাদিক সাথী তালুুকদারের মৃৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব ও দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক সুমন সরদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বাংলাদেশ সকাল এর সম্পাদক ও প্রকাশক মীর দিনার হোসেন, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক হাফিজুল নিলু,সাংবাদিক অশোক কুন্ডু, সাংবাদিক মোঃ নূরুন্নবী সামদানীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর আল রাজি হাসপাতালের ভুল চিকিৎসার শিকার সাংবাদিক পত্নী

রাণীশংকৈলে মুসকান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০৩ জনের রক্তদান, প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের রাব্বী

ময়মনসিংহে নূর আহমদ কাশেমের শাস্তির দাবিতে মানববন্ধন

বোদায় মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাণীশংকৈলে সোনালী ব্যাংক শাখায় ‘মা ও শিশু কর্নারের’ উদ্বোধন

নীলফামারী জেলায় তামাকের পরিবর্তে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

আমেরিকার জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে ৪ বাংলাদেশির বিশাল বিজয়

নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ,আহত-১২

এলজিইডি অফিসে অভিযোগের পরেও নিম্ন মানের সামগ্রী দিয়ে চলছে রাস্তার কাজ