বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ,আহত-১২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী : সারাদেশে ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সাড়ে ৩টার দিকে শহরের অরশিনগর এলাকায় জমায়েত হয়। পরে এড. শিরিন সুলতানার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলার মোড়ে এসে জড়ো হয়। ওই সময় তাদের বাধা দেয় মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম রাশেদ তমালসহ বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের বিভন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়লে বিকেল ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হয় আন্দোলন কারীরা।

স্থানীয়রা জানান, দুপুরে আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার ব্যুরো অফিস উদ্বোধন

কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ, চার ডেপুটি গভর্নরসহ ছয় কর্মকর্তার পদত্যাগ

ডোমারে অমর শিল্পী আব্বাস উদ্দীনের জন্মতিথি উদযাপন 

নলডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ 

ড্যান্ডি (গাম) নেশায় আসক্ত পথ শিশুদের পূনর্বাসনে আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক

রাতে খাদ্য নিয়ে অসহায় ছিন্নমূলদের মাঝে ‘রূপসী নওগাঁ’

নির্ঘুম রাত

কাশিয়ানীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বাষির্কী পালিত

টানা তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নিলেন জননেতা মতিয়ার রহমানের