বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইলের মৎস্য চাষীরা প্রশিক্ষণ নিতে কোটচাঁদপুর মৎস্য হ্যাচারীতে 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

কোটচাঁদপুর প্রতিনিধি : নড়াইল জেলার বিভিন্ন এলাকার মাছচাষীরা মাঠ সফর করলেন কোটচাঁদপুর কেন্দ্রীয় বলুহর মৎস্য হ্যাচারী কমপ্লেক্স। এ সময় তারা মাছ চাষ ও ফিস হ্যাচারী ম্যানেজমেন্টের উপর করেন ব্যবহারিত ক্লাস,প্রশিক্ষন নেন হাতে -কলমে। হ্যাচারি কমপ্লেক্সে আসতে পেরে উচ্ছাস প্রকাশ করেন ওই মাছচাষীরা।

জানা যায়, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প এর আওতায় মাঠ সফর করেন তারা। মঙ্গলবার (৩০শে জানুয়ারি) দুপুরে বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারীতে নড়াইল জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে মাঠ সফর করা হয়।

মাছচাষী আমির হোসেন ও মিলন রহমান বলেন, বাংলাদেশের ৪টি মৎস্য হ্যাচারীর ভিতর এটি কেন্দ্রীয় মংস্য হ্যাচারী কমপ্লেক্স। মাছ চাষে আসার পর এ হ্যাচারীর গল্প শুনেছি। আজ স্বচক্ষে দেখলাম। সব কিছু দেখে অনেক ভাল লাগলো।

এখানে এসে কি শিখলেন,এমন প্রশ্নে তিনি বলেন, এতদিন আমরা কোন পরিকল্পনা ছাড়াই মাছচাষ করেছি। এখন হাতে কলমে শেখার জন্য আসলাম। এখানে এসে জানতে পারলাম, মেল আর ফিমেল মাছ চেনার উপায়। মাছ থেকে কিভাবে ডিম সংগ্রহ করতে হয়। সেই ডিম থেকে কিভাবে রেনু হয়। আর কিভাবে রেনু গুলো বাজার জাত করা হয়।

তারা বলেন, দিনশেষে আজকের দিনটা সারা জীবনের জন্য মনে রাখার মত একটা স্বরণীয় দিন।

এ ছাড়া হ্যাচারির ব্যবস্থাপক আশরাফ-উল-ইসলামের প্রশিক্ষনের গঠন মূলক ধরন, তার দিকনির্দেশনা মূলক আলোচনা আমাদের মুগ্ধ করেছে। চোখ খুলে দিয়েছেন সামনে দিনে এগিয়ে যাবার।

তারা আরো বলেন, আমরা আরো বেশি খুশি হয়েছি আশরাফ-উল-ইসলাম কে দেখে। কারণ তিনি আমাদের এলাকায়রি সন্তান এই প্রতিষ্ঠানের কর্মকর্তা। উনি এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে সরকারের রাজস্ব খাতে বিরাট সাফল্য দেখাচ্ছে। লক্ষ্য মাত্র পুরোন অব্যাহত রেখেছেন। তার সাফল্য দেখে ছাত্র জীবনে থাকলে ফিশারিজে পড়াতাম। এখানে এসে অনেক কিছু শিখলাম। হাতে কলমে শিক্ষা ও নিজেদের মেধা কে কাজে লাগিয়ে নিজেদের বড়ো উদ্দোক্তা হিসেবে আত্মপ্রকাশ ঘটাবেন বলে জানান তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাওড় মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক আলফাজ উদ্দিন শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, কোটচাঁদপুর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারির ব্যবস্থাপক আশরাফ-উল-ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ বাশার, রমজান আলী সহ হ্যাচারি কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হাতিয়ায় সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা উদ্বোধন ও নবপাঠদান

আত্রাইয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র শীতবস্ত্র বিতরণ

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ 

বৈষম্য বিরোধী ছাত্রদের কৃতিত্বে বদলে গেছে গঙ্গাচড়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ

বগুড়া দুপচাঁচিয়ায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশের সমাপনী মহাতাবু জলসা 

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত

ফুলপুরে নবাগত ওসিকে বরণ ও বিদায় ওসিকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্র জেএসডি আহ্বায়ক এনামুল হায়দার স্বস্ত্রীক বাংলাদেশে 

সংস্কার করতে হবে জনবান্ধব লোক দিয়ে; জাতিসংঘের সদর দফতরে সামনে জেএসএফ বাংলাদেশ

২০ বছর পালিয়ে থাকা আশাশুনির মুকুলকে ধরলো র‌্যাব