বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইলে ঊষার আলো ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি- মিনহাজ, সম্পাদক সাফায়েত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ

মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল॥ সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন, নড়াইলের তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে টানা তিনবারের মতো সভাপতি মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও সাংবাদিক মোঃ মিনহাজুল ইসলাম। এছাড়াও কমিটিতে নির্বাহী সভাপতি পদে মনোনীত হয়েছেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাফায়েতুল হক তমাল এবং সাধারণ সম্পাদক হিসেবে পরপর তিনবারের মতো মনোনীত হয়েছেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের শিক্ষার্থী শাফায়াত উল্লাহ।

রবিবার সংগঠনটির গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১১ (ক) অনুযায়ী সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যকরী পরিষদের সিদ্ধান্তক্রমে এ কমিটি গঠিত হয়।

সভাপতি মিনহাজুল ইসলাম সভাপতি হওয়ার আগে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও শাফায়াত উল্লাহ সাধারণ সম্পাদক হবার আগে সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। নির্বাহী সভাপতি তমাল এর আগে সংগঠনের কোষধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

নবগঠিত কমিটির সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, সংগঠনের কার্যকরী পরিষদের সভায় এ কমিটি গঠিত হয়েছে। আমরা অতিদ্রুতই সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো।

নির্বাহী সভাপতি রাফায়েতুল হক তমাল বলেন, এ দায়িত্বে আসা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আমি ঊষার আলোকে শক্তিশালী ও গতিশীল একটি সামাজিক সংগঠনে পরিণত করার চেষ্টা চালাবো।

সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ঊষার আলোর সাথে আছি। দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। চেষ্টা করবো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার।

উল্লেখ্য, সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন, নড়াইল প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। এরপর থেকে সংগঠনটি নড়াইল জেলায় নানারকম সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তন্মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পাখির নিরাপদ প্রজননে কৃত্রিম বাসস্থান তৈরি, খেজুর রসের ঐতিহ্য ফেরাতে দুই সহস্রাধিক চারা ও বীজ রোপণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের ঈদগাঁওতে চরম দু:সময়ে বন্যার্থ মানুষের পাশে চার নেতা

শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুভ উদ্ভোধন অনুষ্ঠিত 

‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’: জাহিদুল ইসলাম মিঞা

দেবহাটায় শিশু শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় আটক ১

নড়াগাতীতে সাংবাদিক তরিকুল ইসলামকে হত্যার চেষ্টা : বিএমএসএস’র নিন্দা

বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত নগরীর বিভিন্ন পয়েন্ট : জনদূর্ভোগ চরমে 

হৃদয়ে বঙ্গবন্ধু, চেতনায় নজরুল: দুই বাংলার মিলন মেলায় কবি সাহিত্যিক 

দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এম.এম. মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন

পটুয়াখালীতে জামাতার হতে শ্বশুর- শ্বাশুরী লাঞ্চিত

যশোরের ভবদহের জলাবদ্ধ এলাকা পরিদর্শনে তিন উপদেষ্টা