বাংলাদেশ সকাল
সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইলে পুকুরে গোসল করতে নেমে প্রান গেলো নানী ও নাতির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে নানি হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি শিশু মো. জিহাদ (৬) এর মৃত্যু হয়েছে।

সোমবার ৪ (সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হিঙ্গুল বেগম শেখপাড়া বাতসী গ্রামের মৃত সরোয়ার খাঁনের স্ত্রী এবং তার নাতি লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের শিশু ছেলে মো. জিহাদ।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, সোমবার দুপুরের দিকে শেখপাড়া বাতাসী গ্রামের প্রতিবেশী রুবায়েত খাঁনের পুকুরে হিঙ্গুল বেগম ও তার নাতি মো. জিহাদ গোসল করতে যায়, এ সময় উভয়ই পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা অতিবাহিত হলেও তারা গোসল শেষে না ফেরায় তাদের খোজাখুজি করে স্বজনরা। পরে প্রতিবেশীরা ঐ পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ওসি মো.নাসির উদ্দিন জানান, পানিতে ডুবে নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এছাড়া এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ -১ আসনে নৌকার প্রার্থীসহ আওয়ালীগের ৪ নেতার বিরুদ্ধে ইসির মামলা

রাণীনগরে কৌশল পাল্টিয়ে রাত নামতেই শুরু হচ্ছে মাটি কাটার মহোৎসব

যুক্তরাজ্যে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা, পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময় 

সৌদীর সাম্মাম ফল এখন পাথরঘাটায়

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ 

ফুলপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মত বিনিময়

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মাকে হত্যা করে ফাঁসির নাটক সাজানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে