বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইল ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করল হারিয়ে যাওয়া মুঠোফোন, ফিরিয়ে দিল মালিকদেরকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

রিফাত আরেফিন : নড়াইল ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার করল হারিয়ে যাওয়া ২০ টি মুঠোফোন এবং ফিরিয়ে দিল মুঠোফোনের প্রকৃত মালিকদেরকে।

প্রেস রিলিজ সুত্রে জানা যায়, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই(নিঃ) আলী হোসেন এবং এসআই(নিঃ) মোঃ ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় জানুয়ারি/২৪ মাসে মোবাইল হারানো জিডির প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে ২০(বিশ)টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। অদ্য ২২/০২/২০২৪ খ্রিঃ সকাল ১২ঃ৩০ ঘটিকায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২০(বিশ)টি স্মার্ট ফোন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি মহোদয় আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।

এ সময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ্ দারা খান, ইনচার্জ, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ অফিসারের স্বেচ্ছাচারিতায় দায়সারা ভাবে প্রদর্শনী পালন

তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় উৎসবমুখর পরিবেশে তুলি উৎসব ২০২২ অনুষ্ঠিত 

বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে

শিবপুরে কিশোর গ্যাং এর এলোপাতাড়ি  কোপে নিহত সবজি বিক্রেতা

সাংবাদিক রব্বানী হত্যা: জামালপুরের ইউপি চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

অসহায় ৬শ পরিবারের মাঝে সেনাপ্রধানের ঈদ উপহার বিতরণ করলেন গুইমারা রিজিয়ন

রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিলের খেয়াঘাটে জোটেনি একটি ব্রিজ; ৪০ গ্রামের মানুষের নৌকাই একমাত্র ভরসা

শেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত