বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে নলডাঙ্গায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রা হয়েছে।

ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় নলডাঙ্গা উপজেলার হাপানিয়া বাজার এলাকায় অবস্থিত কৃষ্ণা স্টোর (স্বত্বাধিকারীঃ দেবাশিষ রায়) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫,০০০/=, একই বাজার এলাকায় অবস্থিত বন্ধন স্টোর (স্বত্বাধিকারী: শিব শন্কর মানি) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫,০০০/=, টাকাসহ সর্বমোট ১০,০০০/= (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মেহেদি হাসান তানভীর জানান বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক মোঃ আবু নাছের ভূইয়া এবং উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোজিনা খাতুন, নলডাঙ্গা এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৫ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

নাটোর জেলার পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোঃ মেহেদি হাসান তানভীর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের আড়পাড়া গ্রামে ছুরিকাঘাতে যুবক হত্যা

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান মাদক সহ তিনজন আটক 

অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা হাতীবান্ধার ঐশি 

ডুমুরিয়ায় যুব মহিলা লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুছ

ঈদগাঁওতে গাছের ডালে দুলছে আমের মুকুল, ছড়াচ্ছে সুঘ্রান

‘কক্সবাজার এক্সপ্রেস’ দেখতে ঈদগাঁওর রেলপথে নর-নারীদের ভীড়

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৭ দফা বাস্তবায়নে গণ সমাবেশ

সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে হবে: যশোরে বালিয়াডাঙ্গা সর: প্রা: বিদ্যালয় অভিভাবক সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম

নওগাঁর বদলগাছীতে পরীক্ষায় ফেল করার রেজাল্ট শুনে আত্মহত্যার চেষ্টা