বাংলাদেশ সকাল
রবিবার , ১ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

না’গঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রবিবার ১ জুন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও সম্মেলন কক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন জনাব আবু ফজল মোঃ মশিউর রহমান। জনাব আব্দুল ওয়ারেস আনসারী অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রাণী সম্পদ দপ্তরের জেলা ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারীগন, বিভিন্ন দুগ্ধ খামারী বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

প্রতিপাদ্য বিষয়” দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠে একসাথে ” এই প্রতিবাদ্য নিয়ে আজকের কর্মসূচী পালিত হচ্ছে। ‘দুধ না খেলে বাড়ে রোগের গতি, দুধে নাই কোন ক্ষতি’।

২৩৯৮ লক্ষ মেট্টিকটন দুধের চাহিদা আছে, উৎপাদন হচ্ছে ২৩৬২ লক্ষ মেট্টিকটন। ০০.৩৬ লক্ষ মেট্টিকটন ঘাটতি আছে। আমাদেরকে ঘাটতি পূরণ করতে হবে।

প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন দুধ উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বহিঃর্বিশ্বের কাছে নির্ভর করে থাকলে হবে না। আমাদেরকে আরো খামারি বাড়াতে হবে। প্রতি গরু থেকে বিদেশিদের মতন দুধ উৎপাদন বৃদ্ধি করতে হবে। ওরা যদি পার গরু থেকে ৪০ কেজি দুধ উৎপাদন করতে পারে আমরা কেন পারব না। আমাদেরও উৎপাদন বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে উন্নত প্রজাতীর গরু পালন করতে হবে। দুধের কোন বিকল্প নাই দুধ হচ্ছে মহাশক্তি।প্রতিবছর বিদেশ থেকে প্রায় ৫ হাজার কোটি টাকার দুধ জাতীয় খাদ্য আমদানি করতে হয়। এটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে আমাদের নিজেদের দেশ স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমাদের দেশের খাদ্যের চাহিদা আমাদের মেটাতে হবে। আমরা বড় নির্ভরশীল হয়ে আর কতদিন থাকবো তাই নিজেদেরই নির্ভরশীল হতে হবে নিজর দেশের উপর। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ ডেইরি ফার্ম নির্মাণে ও গবাদি পশু পালনে উৎসাহ প্রদান করতে হবে।এক সময় প্রতি বাড়িতেই গরু পালতো সবাই কিন্তু এখন এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমাদের প্রতিদিনের চাহিদাতে দুধ অত্যাবশক এবং খুবই প্রয়োজনীয় খাবার। এটা খেলে শরীর বিকশিত হওয়ার পাশাপাশি মেধা বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু বৃদ্ধি পায়। তাই আমাদের সবাইকে দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

এ সময় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে ভুমি কর্মকর্তা বাওড় দখল নিলেও মাছ ধরতে মরিয়া হালদার সাম্প্রদায়

সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে‌

যশোরে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা 

আমতলীর উন্নয়ন বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাতের আঁধারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শোক দিবসের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

ধামইরহাটে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির যাত্রা শুরু

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন কালীন ভাতা প্রদানের দাবীতে মানববন্ধন

৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় সভা

রাণীনগরে আরপিএ গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু

রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের; ২ সদস্যের কমিটি গঠন