বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন সারমিনা সাত্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু: নাটোরের সাত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় নাটোর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন সারমিনা সাত্তার। ইনোভেশন আইডিয়ার বাস্তবায়ন, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা ও সেবাদানের কারণে তিনি নির্বাচিত হোন। শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় এবার তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য আরও একধাপ এগিয়ে গেলেন। তিনি ৩৪ তম বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য হিসেবে যোগদান করেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ বাছাই কমিটির সভাপতি ও নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হলেও করোনার কারণে গত দুবছর এ পদক দেয়া হয়নি।

সারমিনা সাত্তার সালের ২০২২ সালের ২৮ ডিসেম্বর নাটোর সদর উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর থেকে শতভাগ প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ও স্কাউটের আওতায় আনাসহ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

জানা যায়, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগ থেকে স্নাতক শেষ করে তিনি বিসিএস দিয়ে চাকরিতে ঢুকেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ২০০৫ সালে তাঁর বাবা মারা যান। তখন পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে তিনি বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন। পারিবারিক সিদ্ধান্তে কিছুদিনের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রকৌশলী স্বামীর অনুপ্রেরণায় স্নাতকোত্তর শেষ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

এদেশে যদি সত্যিকারের সংস্কার করে থাকে, সে হচ্ছে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান

সীতাকুণ্ডে চার নারী জয়িতা পুরস্কারের ভূষিত

অস্বচ্ছল বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত ছাত্রীকে ওসি কামালের সহযোগিতার হাত

বাগমারায় একসাথে নৌকার ভোট চাইবেন পঞ্চাশ হাজার নেতাকর্মী : এমপি এনামুল হক

নাটোরে চোরাই ইজিবাইকসহ গ্রেফতার এক

ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষনা ; ১৯ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১জুন, গননা ৪জুন

শেরপুরে সীমান্তের নিষিদ্ধ ভারতীয় ২২১ বোতল মদ উদ্ধার 

নাটোরে বেগম রোকেয়া দিবস পালিত 

নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে গঙ্গাচড়ায় হরিজন সম্প্রদায়ের মানববন্ধন 

নেত্রকোনায় কবি ও সাংবাদিক সৈয়দ সময় এর সহোদর ভাই ডলারের অকাল মৃত্যু, বিএমএসএস এর শোক