বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে গরু চুরি কাণ্ডে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের লালপুরে আলোচিত গরু চুরি কাণ্ডে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান রঘুনাথপুরের বাসিন্দা।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলা আড়বাব ইউনিয়নের চৌমুহনী আলতাব আলী বাড়ি থেকে একটি গবাদি পশু চুরি হয়। এ ঘটনায় ৫ চোরকে শনাক্ত করেছে স্থানীয়রা। বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ নেতা।

এ ঘটনা ধামাচাপা দিতে দফায় দফায় টাকা দাবি করায় চোরদের সাথেই ওই আওয়ামী লীগ নেতার সাথে বিরোধ দেখা দেয়। এই ঘটনার জেরে রঘুনাথপুর বাজারে চোরদের মারধর করার অভিযোগ উঠে। ওই মারধরের মামলায় আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মারামারির মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় আব্দুল মান্নান নামে একজনকে গ্রেফতার হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর নিহত

৪ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ ডোমার-বসুনিয়ার হাট ৭ কিলোমিটার সড়ক

গুরুদাসপুরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর আপন 

শিশু বান্ধব ধারাপাত বিদ্যালয়ের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ঘূর্নিঝড় রেমালে কেঁড়ে নিল সেতু; ঝুঁকি নিয়ে পারাপার

গুরুদাসপুরে বিয়াঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

মাদ্রাসা ভবন করে দিল চিনা কোম্পানী, এলাকায় আনন্দ

ঝিকরগাছায় অবৈধভাবে মাটি কেটে টাকার পাহাড় গড়ছেন মাটিখেকোর দল

মানুষের সৃষ্টি রহস্য : কুরআন ও আধুনিক বিজ্ঞান

নওগাঁর আত্রাইয়ে একরাতেই পেঁয়াজের দাম বেড়েছে আশি টাকা