ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ অদ্য ১৬/০১/২০২৩ ইং তারিখ পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়-এর উদ্যোগে নাটোর জেলার সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন মোট ০৫ (পাঁচ) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ১৯,০০,০০০/-(ঊনিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয় এবং ইটভাটার স্থাপনা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
ইটভাটাগুলো হলো: ১। বিটিবি ব্রিকস, ঘোষপাড়া, সদর, নাটোর ২। সিএইচএন ব্রিকস, উলুপুর, সদর, নাটোর ৩। এন কে সি ব্রিকস, পন্ডিতগ্রাম, সদর, নাটোর ৪। এসিএইচ, পন্ডিতগ্রাম, সদর, নাটোর ৫। আর বি আর ব্রিকস, পন্ডিতগ্রাম, সদর, নাটোর।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা। উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের পরিদর্শক রফিকুল ইসলাম।
এ সময় জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় নাটোর জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা যায়।




















