বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ ও জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোর হরিশপুর বাইপাস এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ ০৫ (পাঁচ) টি ট্রাক ও একটি বাস চালককে ৬টি মামলায় মোট ১৭০০/-(এক হাজার সাতশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১২ (বার) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

অদ্য ০৭ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রি. তারিখ পরিবেশ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের উদ্যোগে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায়

নাটোর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। মোবাইল কোর্টের সার্বিক সমন্বয় করেন।

পরিবেশ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুকুমার সাহা জানান শব্দদূষণ মানব শরীরের জন্য ক্ষতিকর সে সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয় ।

অভিযানে জেলার পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম 

ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড   

সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত 

গাজীপুরের বিআরটিএ অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যে, ঘুষের টাকা ভাগ করতে রাতভর মিটিং 

কাশিয়ানীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার; আটক ২ 

৭ পাহারাদার বেঁধে রেখে বাজারে দুর্ধর্ষ ডাকাতি

খাদ্য বিভাগ পাঁচ-ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি; সিন্ডিকেটের খাদ্য সামগ্রীর সংকট 

ডিমলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন

জগন্নাথপুরে স্থানীয় জনতা ভেঙে দিলো অবৈধ মদের দোকান 

বিজয় দিবসে সুনামগঞ্জ বিজিবি উদ্যোগে শুচ্ছগ্রামে শীতবস্ত্র বিতরণ