বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে বইমেলার উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু,নাটোর॥ নাটোরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটায় কানাইখালী মাঠে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, সমাজকর্মী সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি আফজাল আহমেদ।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত মেলা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন মেলার মঞ্চে শিক্ষার্থীদের জন্যে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মেলায় ঢাকার ২৬টি প্রকাশনীসহ ৪০টি স্টলে বই প্রদর্শিত হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে সাংবাদিককে মামলার হুমকি দিলেন পরকীয়া প্রেমিক 

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

রাণীনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ থেকে দুঃসাহসিক চুরি

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত

শেরপুরের কাটাখালীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদ নাজমুলের মোরাল উন্মোচন

গোবিন্দগঞ্জে ফিলআপ হোস্টিং এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি চাল কেনায় ব‍্যবসায়ী আটক, ১৪৮ মণ চাল উদ্ধার

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত