বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর আধুনিক সদর হাসপাতাল বস্তি থেকে অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরে ম্যাগজিন সহ একটি পিস্তল ও প্লাষ্টিকের তৈরি একটি খেলনা রিভলবার উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নাটোর আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন বস্তি এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি সপিং ব্যাগের ভিতর থেকে ওই দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

নাটোর নিচাবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান,বুধবার রাত কতিপয় সন্ত্রাসী নাশকতার জন্য আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর হাসপাতাল সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা হাসপাতালের প্রাচির টপকে পালিয়ে যায়। এসময় পুলিশ পরিত্যাক্ত একটি সপিং ব্যাগের ভিতর থেকে গুলিবিহীন ম্যাগজিন সহ একটি বিদেশী পিস্তল ও প্লাস্টিকের তৈরি খেলনা রিভলবার উদ্ধার করে।

সোহেল রানা আরও জানান,এই অস্ত্র এখানে কারা এবং কী উদ্দেশ্যে নিয়ে এসেছে তা দ্রুত বের করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য,বুধবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত নাটোরে আওয়ামীলীগের দুটি এবং ছাত্রলীগের পৃথক দুটি বিবদামান গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়াসহ গুলি বর্ষনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জন আহত এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও এনএস সরকারী কলেজের সাবেক ভিপি উশতিয়াক আহমেদ ডলারের ব্যক্তিগত চেম্বর ভাংচুরসহ গুলি বর্ষনের ঘটনা ঘটে । এনিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছিল। অনেকের ধারনা বিবদমান কোন একটি গ্রুপের পক্ষ অবলম্বন করতে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আধুনিক সদর হাসপাতালের বস্তি এলাকায় অবস্থান করছিল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল আমতলী মুক্ত দিবসের জানা-অজানা ঘটনাবলী

ইউবিআইইএমও’র সিনিয়র সহ-সভাপতি এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে শোক প্রকাশ 

আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের চেহারা দেখা যাবে না : বিএনপি নেতা হযরত আলী 

দন্ডপ্রাপ্ত হয়েও বহাল তবিয়তে আমতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

দোকান পুড়ে যাওয়া সেই প্রতিবন্ধীর পাশে দাড়ালেন মীর মামুন 

খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা 

তাহিরপুরে শ্রেষ্ট যুব সংগঠকের সম্মাননা ক্রেস্ট ও সনদ পেলেন জাকিয়া সুলতানা 

বরগুনায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

বিএনপি’র ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালিত

ট্রাম্পের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট