বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দোকান পুড়ে যাওয়া সেই প্রতিবন্ধীর পাশে দাড়ালেন মীর মামুন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে দোকান পুড়ে যাওয়া সেই প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনকে সহায়তার হাত বাড়িয়ে পাশে দাড়ালেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মামুন অর-রশিদ।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে পুড়ে যাওয়া দোকানের মালিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনকে জেলা পরিষদ থেকে নগদ দশ হাজার টাকা এবং তার পরিবারের একমাসের চাউল,ডাল,তেল,আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করেন। এ সময় জেলা পরিষদের সদস্য মীর মামুন অর-রশিদ এর ভাগিনা সিংগাপুর প্রবাসী সৈয়দ রানা মাহমুদ ওই প্রতিবন্ধীর দোকান ঘরটি পুনরায় নির্মাণের প্রতিশ্রুতি দেন।

জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলা সংলগ্ন সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসা সামনে প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের মুদির দোকানটি গত রবিবার দিবাগত রাত ১১ ঘটিকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে দোকানটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ভিক্ষাবৃত্তি না করে মুদির দোকানটি করে দুই কন্যা স্ত্রী সহ ৪ জনের সংসার চালান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন।

মীর মামুন অর-রশিদ বলেন, প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন একটি ইতিহাস। সে প্রতিবন্ধী হয়েও যে কর্মকরে জীবিকার ব্যবস্থা করা যায়,তার একটি দৃষ্টান্ত উদাহরণ। পুনরায় তার দোকান ঘরটি নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডের সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এডঃ আজিজুল হক চৌধুরীর ২৬’তম মৃত্যু বার্ষিকী আজ

রাণীশংকৈলে আগামী ১৭, ২৫, ও ২৬ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতিসভা

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও মদ জব্দ

ফেনী জেলা সমিতি- চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

চাঁচড়ায় সেনা সদস্যদের অভিযান; দেশিয় পিস্তল ও ছুরিসহ চিহ্নিত ৩ দুর্বৃত্ত আটক

বিদায়ী অক্টোবরে ৪৬৪ টি দুর্ঘটনায় ৫০২ জন নিহত, আহত ৮৩৮ : যাত্রী কল্যাণ সমিতি

যশোর শিক্ষা বোর্ডের চাকরিচ্যূত কর্মচারী সালামের স্ত্রী গ্রেপ্তার

পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাট থানায় অভিযোগ 

ক্ষমতার শীর্ষে থেকেও নিজেকে ক্ষমতা বিমুখ মনে করতেন আরাফাত রহমান কোকো -মাওলানা শামীম আহমেদ