বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারীদের প্রতীকী অনশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ বকেয়া পরিশোধসহ তিন দফা দাবীতে অবস্থান গ্রহণ ও প্রতীকী অনশন করেছে নাটোর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর চিনিকল শহীদ মিনার চত্বরে এক অবস্থান গ্রহণ ও প্রতীকী অনশন করে। এ সময় বক্তব্য রাখেন নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কলাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু,চিনিকল শ্রকি ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত প্রায় ৪৩০ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা ২০১৪ সাল থেকে প্রাপ্য গ্র্যাচুইটি বাবদ ৩৪ কোটি টাকা ও ৩০০ জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। বিনা চিকিৎসায় ইতিমধ্যে অনেকেই মারা গেছেন। অনেকে জটিল রোগে ভুগছেন এবং ছেলেমেয়েদের লোখাপড়া বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রুত তাদের প্রাপ্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের বকেয় টাকা প্রদানের দাবী জানান বক্তারা।

পরে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর চিনিকলের এমডি মোহাম্মদ ফরিদ হোসেন ভূইয়া সেখানে গিয়ে তাদের ব্যাপারে প্রয়োজনীয় যোগাযোগ করার আশ্বাস দিলে অবস্থানকারীরা তাদের অবস্থান তুলে নেয়। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জুস খাইয়ে তাদের অনশন ভঙ্গ করান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে ফার্নিচার শিল্পে ভরে ওঠা এক গ্রামের নাম ছালাভরা 

তিন শিশু সন্তানকে নানীর কাছে রেখে তারা সমুদ্র সৈকতে গিয়ে লাশ হয়ে ফিরলো

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শার্শায় আগ্নেয়াস্ত্র সহ দুর্ধর্ষ সন্ত্রাসী মনিরুল গ্রেফতার

জননিরাপত্তায় গাজীপুরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন

বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জাগ্রত জালালাবাদ

দুবাই কনসালটেন্ট জেনারেলের সঙ্গে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

কোটচাঁদপুরে মরা বাবলা গাছে কৃষকের ভোগান্তি

নতুন ১৭ হাজার ১৮৭ সদস্য, বাংলাদেশ সোসাইটির আয় সাড়ে ৩ লাখ ডলার

পূর্বাচলের নিঝুম পল্লীতে পিবিআই ঢাকা মেট্রো (উঃ) এর “ফ্যামেলী ডে ও বসন্ত উৎসব-২০২৩” উদযাপন