বাংলাদেশ সকাল
বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর সদর ২ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা এমপি শিমুলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) নৌকা প্রতিকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল দু’টি বিশ্ববিদ্যালয় সহ ২০টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নাটোর শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতির মধ্যে নির্বাচনী এলাকায় ড. ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ স্থাপন, নারদ নদের উভয় পাশে ওয়াকওয়ে নির্মাণসহ সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন, শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামকে আন্তর্জাতিক ভ্যেনুতে উন্নীতকরণ, হালতিবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দেশের একমাত্র নাটোরের ভেষজ পল্লীতে হিমাগার স্থাপন, উত্তরা গণভবন কেন্দ্রীক একটি ফাইভ ষ্টার হোটেল স্থাপন অন্যতম।

সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, নাটোরের উন্নয়নে সব সময় আপনাদের পাশে পেয়েছি। আপনাদের সঙ্গে নিয়ে পথ চলার চেষ্টা করেছি। আপনারা আমার অভিভাবক হিসেবে, কখনও বড় ভাই হিসেবে সহযোগিতা করেছেন। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে থাকব ইনশাল্লাহ। আমি আপনাদের মানুষিক ও নৈতিক সহযোগিতা চাই। বিগত সময়েও আপনারা আমাকে সহযোগিতা করেছেন। আগামী দিনেও থাকবেন বলে আশা করছি। আমি সব সময় চেষ্টা করেছি, আমার কোনো সাংবাদিক ভাই যেন কারও মাধ্যমে আঘাত না পান। বা খারাপ আচারণের শিকার না হন।

তিনি আরও বলেন, আমি দশ বছর নাটোরের মানুষের পাশে দাঁড়িয়েছি। এর আগে সদর উপজেলার চেয়ারম্যান ছিলাম। সব সময় অসহায় মানুষের পাশে থেকেছি, সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। বিশেষ করে করোনা সময়ে নিজের জীবন বাজি রেখে জনগণের সেবা করেছি। আমি নিজেও তিনবার করোনায় আক্রান্ত হয়েছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, রনেন রায়,জুলফিকার হায়দার জোসেফ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরের ডাসারে অধ্যক্ষ দাম্পতির দূর্ণীতি, এমপিও বাতিল

ফেনী জেলা সমিতি- চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

গাজীপুর মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল গ্রেফতার

সরকারের উন্নয়ন তুলে ধরে মুক্তিযোদ্ধা নওশের আলীর গণসংযোগ ও উঠান বৈঠক

ঈদগাঁওতে মানবিক ফাউন্ডেশনের ইফতার বিতরণ 

আমতলীর বাহাদুরকে ফিরে পাওয়ায় পরিবারে বইছে আনন্দের বন্যা

পশুর হাটের নিরাপত্তা ও চাঁদাবাজি রোধে মাঠে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মোবাইল কোর্ট

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ভাংচুর, আটক ১

জালালাবাদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্বার 

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে বাস-পরিবহনের মুখোমুখি সংঘর্ষ