বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাদিম হত্যার বিচারের মাধ্যমে দৃষ্ঠান্ত স্থাপনের দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ

আল আমিন বাবু, লালমনিরহাট॥ সাংবাদিক নাদিম হত্যার দৃষ্ঠান্তমুলক শাস্তির মাধ্যমে সাংবাদিক হত্যা,নির্যাতন গুম খুন প্রতিরোধে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তায় দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানান সাংবাদিকরা নেতারা।

রোববার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মানববন্ধন থেকে এ দাবি তুলেন নেতারা।

বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুসহ খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে কালীগঞ্জ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) লালমনিরহাট জেলা শাখা।

বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে সত্য লিখলে সাংবাদিকদের খুন করা হচ্ছে। হামলা মামলায় হয়রানী করা হচ্ছে। সাগর রুনিসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যাকে হত্যা করা হলেও আজ পর্যন্ত কোন ঘটনার বিচার শুরু করেনি সরকার।

অথচ ক্ষমতায় আসলে বার বার বলে থাকেন দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। সেটা তাদের মুখেই বাস্তবে সাংবাদিক নাদিম সত্য লেখার কারনে হত্যার শিকার হলো। সুষ্ঠ বিচার হলে কোন অপশক্তি সাংবাদিকদের উপর হামলা করার সাহস পেত না। তাই সাংবাদিক নাদিম হত্যার দৃষ্ঠান্ত মুলক শাস্তি নিশ্চিত করে সরকারকে একটি দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানান মানববন্ধনের সাংবাদিক নেতারা।

কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা, সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, সদস্য হায়দার আলী বাবু, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নূরল হক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক তিতাস আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, সহ সভাপতি শাহারুপ সুমন, সম্পাদক আসাদুজ্জান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহম্মেদ সিপন, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক টিটুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক ও বায়ান্নর আলোর কালীগঞ্জ প্রতিনিধি আজিজুল ইসলাম বারী, বাংলাদেশ সকাল লালমনিরহাট জেলা প্রতিনিধি আল আমিন বাবু, সাংবাদিক মাহফুজ রহমান(বিটিভি), জামাল বাদশা, রেজাউল করিম রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের কস্তুরাঘাটের দৃষ্টিনন্দন সেতুতে পর্যটকদের ভীড় 

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

তাহেরপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

পরীক্ষার্থীদের আর্থিক সহায়তায়-সালমা আদিল ফাউন্ডেশন 

শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আইলার জলোচ্ছ্বাসে উপকুল লন্ডভন্ড হয়ে যাওয়ার ১৬ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

গাজীপুরের গাছা কলেজ মাঠে  ই-সেবা ফুটবল ম্যাচ

দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে ২০টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়-ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

বেনাপোলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ১