বাংলাদেশ সকাল
সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি॥ বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, ‘১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৩ আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসাবে থাকতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত, এটি বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মেলা, যার বহুমাত্রিকতা রয়েছে, পর্যটন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা রয়েছে। আশা করছি, এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যটনসহ আঞ্চলিক পর্যটনে আমাদের সংযোগ আরও গভীর হবে। একই সঙ্গে পর্যটন শিল্প উন্নয়নে আমাদের প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটবে। খবর বাপসনিঊজ।

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে পর্যটন বিচিত্রার সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্মারক সই করেছে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। উভয়পক্ষে চুক্তিতে সই করেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল ।

এ সময় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান (অতিরিক্ত সচিব), এসএম তরিকুল ইসলাম (যুগ্ম সচিব), সচিব, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ, মেলার পরিচালক বোরহান উদ্দিন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার হেড অব অপারেশন ও সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর রেজওয়ান মারুফসহ বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন ।

পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ইন্টারকন্টিনেন্টালের হলরুমে এ চুক্তি সই হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই মেলার অনুমোদন করেছে । এ বছর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের একটি প্রাক-ইভেন্ট হিসেবে এই মেলাটি পর্যটন ব্র্যান্ড ‘মুজিব’স বাংলাদেশ’ থিম বিবেচনায় আয়োজন করা হবে। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ হওয়ায় পর্যটন শিল্পের প্রতি এই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতার প্রকাশ ঘটেছে। আমরা আশা করছি, বিগত বছরের ধারাবাহিকতায় এই বছরও দেশ ও বিদেশের শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আসন্ন ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ভ্রমণ পিপাসুদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তীব্র তাপদাহে পুড়ছে ভূরুঙ্গামারী, অতিষ্ঠ জনজীবন 

রায়পুরায় শীতকালীন রবি শস্যের বীজ ও সার বিতরণ 

ঝিনাইদহের কালীগঞ্জের পল্লী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ধর্ম গোপণ করে মুসলিম মেয়েকে বিবাহ; যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ 

প্রায় ২সহস্রাধিক মানুষের হাতে টিসিবির পণ্য দিলেন বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক

লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ

রামগড়ে ইউপিডিএফ সন্ত্রাসী গোষ্ঠীর বাঙালী ভূমিতে ঘর নির্মাণ ও জোরপূর্বক দখল

চাঁদাবাজি নয় নারী সংক্রান্ত ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে খুন হয় সাংবাদিক তুহিন

যশোরে গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 

বড়াইগ্রামে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ