বাংলাদেশ সকাল
বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, “নারায়ণগঞ্জের ঐতিহ্য অনুযায়ী এ বছরও জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। জেলার ২২৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। পূজার সার্বিক পরিবেশে আমরা সন্তুষ্ট। আশা করছি বিসর্জনের মধ্য দিয়ে উৎসব নির্বিঘ্নে সমাপ্ত হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করে আসছে বহু বছর ধরে। এবারের আয়োজনও তারই ধারাবাহিকতা। ভবিষ্যতেও এ ঐতিহ্য বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা আশ্বাস দিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “মণ্ডপের পাশেই মসজিদ থাকা সত্ত্বেও ভক্তরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তার ফলেই ১৪৩ বছর ধরে এখানে নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হচ্ছে। এটি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় ঘের দখলকালে বাসাবাড়ি ভাংচুর ও আড়াই কোটি টাকা ক্ষতির অভিযোগে সংবাদ সম্মেলন

ডাসার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করবে এডভোকেট বিদ্যুৎ  

কাশিয়ানীতে হত্যা চেষ্টা মামলার আসামি সাজ্জাদ সিকদার গ্রেফতার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ 

সুনামগঞ্জে সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফুলপুরে সেনাবাহিনীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরে পাওয়া গেলো ২ শিশুর লাশ 

ঝিকরগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দূর্ঘটনায় নিহত ১

রাণীনগরে ৫ জুয়ারীসহ আটক ৮, জব্দ নৌকা