বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার দুটি ভ্যান হস্তান্তর করলেন জেলা প্রশাসক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ‘গ্ৰিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের অনুকূলে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর‌ উপজেলার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দুইটি বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী কমিশনার দেবযানী কর, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সেলিম।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিবেশ সুরক্ষার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং একটি পরিচ্ছন্ন শহর-এলাকা গড়ে তোলার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। এই ভ্যান ব্যবহারের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ প্রক্রিয়া সহজ হবে এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সুবিধা হবে।

এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন, যেমন – সকলে যেন সঠিক স্থানে বর্জ্য ফেলে এবং এই ভ্যান ব্যবহারে সহযোগিতা করার আহ্বান জানান জেলা প্রশাসক।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাহিরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভ্যান হস্তান্তর করা হয়েছে। এই ভ্যানগুলো বিশেষভাবে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে।এটি সিটি করপোরেশনের বাহিরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও দক্ষ করে তুলবে এবং পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে.এবং পর্যায়ক্রমে ভ্যান গাড়ী হস্তান্তর আরো বৃদ্ধি করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খোলাহাটি কলেজের অধ্যক্ষ হিসেবে মোঃ মবিদুল ইসলামের যোগদান 

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

 যারা সারাজীবন নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করছে তারাই এবার নৌকায় ভর করেছে : এমপি এনামুল হক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক হলেন ঈদগাঁওর সন্তান ড.হুমায়ুন কবির

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

যশোর কুইন্স হাসপাতালে ডেঙ্গু রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাঙচুর 

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জে পাট খেত থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

ডাসারে আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর স্বপ্নের দোকান!

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত