বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিউইয়র্ক র‍্যালিতে বাংলাদেশকে অপশাসন মুক্ত করতে প্রবাসীদের ঐক্যর আহবান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :

মৌলভিবাজার-২ আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি এডভোকেট রঞ্জিত সরকারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীগণের বাড়ি-ঘরে হামলা, লুটতরাজ শেষে অগ্নি সংযোগের উপর্যুপরি বর্বরতার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে জঙ্গি হামলার অবসান কল্পে অবিলম্বে মোললা অধ্যাপক ড.মোহাম্মসদ ইউনূসের পদত্যাগ দাবিতে গত ৬ এপ্রিল ২০২৫,রবিবার অপরাহ্নে নিউইয়র্কে ‘সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার’র উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠানরত শান্তিপূর্ণ র‌্যালি ভন্ডুলের অভিপ্রায়ে জনৈক ব্যক্তি হট্টগোলের চেষ্টার পর পুলিশ ডেকেছিল।খবর বাপসনিউজ ।

নিউইয়র্ক পুলিশের দুই অফিসার অকুস্থলে এসে শান্তিপূর্ণ র‌্যালি দেখে ঐ ব্যক্তিকে সরে পড়ার নির্দেশ দেন। আওয়ামী লীগের সমর্থকেরা যুক্তরাষ্ট্রেও কোন সভা-সমাবেশের অধিকার রাখে না বলে চিৎকার করতে ছিলেন অজ্ঞাত ঐ লোকটি। লোকটির রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও জামায়াত ঘরানার বলে অনেকে দাবী করেন।

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নিউইর্য়ক ষষ্ঠীট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং কানেক্টিকাট ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এমদাদ চৌধুরী, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত আলী, জুয়েল আহমেদ, আকতার হোসেন, আতাউল গনি আসাদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার মধ্যদিয়ে উন্নয়ন-অগ্রযাত্রা থামিয়ে দিতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একদল চরমপন্থি গত জুলাই থেকে অরাজক পরিস্থিতি তৈরী করেছে গোটা বাংলাদেশে। আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন প্রকাশ্য দিবালোকে, অথচ পুলিশ-সেনাবাহিনী নির্বিকার।’ এ অবস্থায় বক্তারা বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের দাবি জানিয়েছেন।

র‌্যালিতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও টেলিফোনে বক্তব্্য দিয়েছেন। তিনি প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন দুর্বার আন্দোলন রচনার। একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আবারো প্রবাসীদের কাজ করতে হবে দু:শাসনের যাঁতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করতে এবং বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসানোর জন্যে।

র‌্যালিতে বাংলাদেশের অপশাসনের কবলে পড়ে মানবতা বিপন্ন হবার বক্তব্য সম্বলিত পোস্টার-প্লেকার্ড বহন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় ৩ মোটরসাইকেল চোর আটক

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২

সাইদির মৃত্যুতে শোক প্রকাশ, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সহ বহিষ্কার ১৩

উন্নয়ন প্রকল্প : ছাগল ও গাধা বৃত্তান্ত 

শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

সাইকেল থেকে পরে গিয়ে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

পাথরঘাটায় ডাকাতির ঘটনায় আটককৃত ব্যক্তির মুক্তির দাবিতে মানববন্ধন

৬ বছরের মাদ্রাসাছাত্র তামিমকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা, গ্রেফতার ২

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বেনাপোল পোর্ট থানার ঝন্টু কুমার বসাক

সুনামগঞ্জের কৃষক শুক্কর আলীর খুনীদের ফাসিঁর দাবী