বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজের আবেদন নাকচ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজ করার আবেদন আদালত নাকচ করেছে। মেয়র অ্যাডামস গত সেপ্টেম্বর মাসে ঘুষ গ্রহণ এবং অবৈধ ক্যাম্পেইন অনুদানের অভিযোগে অভিযুক্ত হন। তিনি বিভিন্ন বিলাসবহুল ভ্রমণ সুবিধা গ্রহণের বিনিময়ে রাজনৈতিক সুবিধা প্রদান করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ফেডারেল প্রসিকিউটররা বলেন, অ্যাডামস ফায়ার ডিপার্টমেন্টের পরিদর্শকদের চাপ দিয়ে ম্যানহাটনে নতুন তুর্কি কনসুলেটের অনুমোদন করিয়েছিলেন এবং এর বিনিময়ে তিনি বিলাসবহুল ভ্রমণ সুবিধা পেয়েছিলেন।

অ্যাডামস তার বিরুদ্ধে আনা ঘুষের অভিযোগ খারিজ করার জন্য আদালতে আবেদন করেছিলেন, কিন্তু বিচারক ডেল হো তার আবেদন নাকচ করে দিয়ে বলেন, এই অভিযোগ সেকেন্ড সার্কিটের আইনি মানদণ্ড পূরণ করে। অ্যাডামস নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এদিকে, সোমবার (১৭ ডিসেম্বর) নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি অ্যাডামসকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন, তবে তিনি অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানেন না।

অ্যাডামস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, আমরা শুধু এই শহরের উন্নয়ন নিয়ে আলোচনা করি।

এ ছাড়া, অ্যাডামস প্রশাসনের একাধিক সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে ইঙ্গ্রিড লুইস-মার্টিন, মেয়রের প্রধান উপদেষ্টা গত রবিবার পদত্যাগ করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিয়ের চার মাসের মাথায় স্বামী জানলেন স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান

জগন্নাথপুরে এডভোকেট শাহীনের পিএইচডি ডিগ্রি অর্জনে শোকরানা মাহফিল

সীতাকুণ্ডে সাড়ে ৭’শ পিস ইয়াবা সহ মা-মেয়ে আটক

দেবহাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে জাতীয় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন 

যশোর সদর হাসপাতালে মৃত নবজাতককে খুলনায় রেফার করা নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

যে জমির বিরোধ নিয়ে খুন হয় সাইফুল, সেই জমি নিয়ে আবারো মারামারিতে আহত -০২

বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ : ১৬ লাখে বিক্রি

বাগমারায় বিল নার্সারিতে উৎপাদিত পোনা মাছ অবমুক্ত

বরগুনার আমতলীতে অসদুপায় অবলম্বনের দায়ে নয় পরীক্ষার্থী বহিষ্কার

তারাকান্দায় সিএনজি মটরসাইকেল সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত