বাংলাদেশ সকাল
রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিরপরাধ ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলি সেনাদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল-অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের আল-আরুব শরণার্থী শিবিরে বুকে ও পিঠে গুলি করে একজন ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা, খবর ও ছবি পার্সটুডে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শনিবার দখলদার সেনারা ওই শরণার্থী শিবিরে অভিযান চালাতে গেলে সেখানকার কিশোর ও তরুণ ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের বাধা দেয়ার চেষ্টা করে।

এ সময় ইহুদিবাদী সেনারা ১৬ বছর বয়সি মিলাদ আর-রাই’কে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত মিলাদকে হাসপাতালে নেয়ার ঘণ্টাখানেক পর প্রাণবন্ত এই ফিলিস্তিনি কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মিলাদের বুক ও পিঠে গুলি করেছে ইসরাইলি সেনারা।

আল-আরুব শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি সেনারা বিষাক্ত টিয়ার গ্যাস নিক্ষেপ করে যার কারণে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

বিগত মাসগুলোতে ইহুদিবাদী সেনারা প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের কোনো না কোনো শহরে হানা দিচ্ছে। তারা কথিত ‘ওয়ান্টেড’ ফিলিস্তিনিদের ধরতে এসব অভিযান চালাচ্ছে এবং অভিযানেরৃ সময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হচ্ছে।

চলতি বছর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে পশ্চিম তীরের বিভিন্ন শহর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বর্ষবরণের রাতে কলকাতার মহানগরী কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে

গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  

যশোরে সাংবাদিক শেখ শাকিল আহমেদের শাশুড়ীর মৃত্যু : বিএমএসএস’র শোক

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল 

নাটোর সহ রাজশাহীর ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হযরত শাহ সুফি খাইরুজ্জামান শাহ্ আল-মাইজভান্ডারী (রঃ) ৩৮তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা

আশাশুনিতে পিএসএফ এর মালামাল স্থানীয় মেম্বার ও ইপিআরসি কর্মীর মধ্যে ভাগাভাগি: দায় এড়ালেন জনস্বাস্থ্য প্রকৌশল 

জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু

ঈদগাঁওতে হচ্ছেনা ক্ষুদ্র কুটিরশিল্প ও বস্ত্র মেলা -ঘোষণা আয়োজক কমিটির