বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিরাপত্ততা ও জনসেবায়-র‌্যাব সাপোর্ট সেন্টার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ মাসুদ॥ চট্টগ্রাম’সহ দেশব্যাপী তীব্র তাপদাহে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে র‌্যাব-৭,চট্টগ্রাম এর দায়িত্বপূর্ণ এলাকায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে এবং ফেনী জেলায় র‌্যাব সাপোর্ট সেন্টার স্থাপন।

ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন কোন ডাকাতি, চুরি,ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি ইত্যাদি কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে না পড়ে সেজন্য মহানগরীর বিভিন্ন স্থানে যেমন বাস স্ট্যান্ড,রেলওয়ে স্টেশন,নৌ-ঘাট এবং বিশেষ করে একে খান বাসস্ট্যান্ড এলাকায় এবং ফেনী জেলার ফেনী মহিপাল এলাকায় জনকল্যাণের স্বার্থে র‌্যাব সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে।

জনসমাগম স্থানে বিরতিহীন ভাবে র‌্যাব সদস্যগণ যাত্রী সাধারণের সেবা প্রদান করে যাচ্ছে। দেশব্যাপী তীব্র তাপদাহে ঈদে ঘরমুখো সাধারণ মানুষ বাস টার্মিনাল,রেলষ্টেশন,লঞ্চ টার্মিনাল,ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে যাতে অসুস্থ না হয় সেজন্য র‌্যাব সাপোর্ট সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি মেডিক্যাল টিম থাকছে। এছাড়া ঈদে সাধারণ মানুষকে নিয়ে যদি কোন যাত্রীবাহী বাস, মাল বহনকারী ট্রাক, পিক আপ ইত্যাদি কোন যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়,সেক্ষেত্রে র‌্যাব সাপোর্ট সেন্টারে ফোন করলে তাৎক্ষণিকভাবে দক্ষ মেকানিক দ্বারা বিকল হওয়া যানবাহন মেরামত করে দেয়া হচ্ছে। র‌্যাব সাপোর্ট সেন্টার কর্তৃক ইফতারকালীন সময়ে সাধারণ যাত্রীদের মধ্যে খেজুর ও বিশুদ্ধ পানি প্রদান করা হচ্ছে। বর্ণিত কার্যক্রম ছাড়াও ঈদে ঘরমুখো মানুষকে ঘিরে যাত্রী হয়রানী, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে র‌্যাব সাপোর্ট সেন্টার কর্তৃক অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে যাত্রী সাধারণ যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অভিযোগ প্রদান করলে দ্রুত ব্যবস্থা নেয়া হয়।

নিরাপত্তা জোরদারে র‌্যাবের নিয়মিত টহল এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের বাড়িতে যেতে পারে সেজন্য র‌্যাব-৭, চট্টগ্রাম এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় কিশোর গ্যাংয়ের দু-গ্রুপের সংঘর্ঘ

বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বৈকালিক স্বাস্থ্য সেবা বন্ধের উপক্রম

মহেশপুরে ৩ হাজার ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

সীতাকুণ্ডে বিভিন্ন দোকানে অভিযান, জরিমানা

নেশা মুক্ত সমাজ গড়াতে আহ্বান জননেত্রী ও প্রধান মমতাজ মাসকিনার

নরসিংদীতে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ইফতার 

শেরপুর সীমান্তে ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০২

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আত্রাইয়ে কৃষকের গোয়াল ঘর থেকে গরু-ছাগল চুরি