বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নীলফামারীতে বৃষ্টির মত ঝরছে শিশির, শীতে যবুথবু প্রাণীকূল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী :

ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে নীলফামারী জেলাঞ্চল। দুইদিন ধরে দেখা মিলছে না সুর্যের বৃষ্টির মতো ঝরছে শিশির। তার সঙ্গে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে বিপর্যস্ত এ অঞ্চলের মানুষ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আজ তৃতীয় দিনের মতো ভোর থেকেই ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে প্রান্তিক এ জেলার পরিবেশ-প্রকৃতি। হিমশীতল বাতাসে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করেছে তিস্তা নদী বাহিত এ জনপদের মানুষদের। ঠান্ডা ও বাতাস থেকে রক্ষা করতে প্রাণীদের গায়ে চটের বস্তা ও পুরোনো কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালাতে দেখা গেছে গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষদের।

প্রয়োজনের বাইরে অর্থবিত্তরা ঘর থেকে বের না হলেও পেটের তাগিদে কাজে বের হতে দেখা গেছে ভ্যান চালক, নির্মান শ্রমিক,জেলে, দিন মজুর থেকে নিম্ন আয়ের মানুষদের। তাদের মুখে দেখা গেছে আয়-রোজগার কমে যাওয়ার হতাশা। ঘন কুয়াশা ও বাতাসের কারণে কাজে যেতে অসুবিধা হচ্ছে বলে জানান তারা।

জেলার ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কৃষি অফিসার মীর হাসান আল বান্না ভোরের ডাক কে বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এ জেলা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি ৫কিমি, আদ্রতা ৪৮%।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ময়মনসিংহে ভূয়া ইউএনও’র পিতা পরিচয়ে আটক ১

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী পরিবর্তন এখন সময়ের দাবি: ডঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী 

জগন্নাথপুরে সড়কে বেপরোয়া চলছে মাটি পরিবহনের গাড়ি, দুর্ঘটনার ঝুঁকি

মাদক ও অপরাধ নির্মূলে গ্রামবাসীর বৈঠক

ঝিনাইদহের বরুন ঘোষ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

যাত্রী হয়রানির কারনে বেনাপোল থেকে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান আলমগীর হোসেন

গাজীপুরে দোকানপাট ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ 

পতেঙ্গায় ব্যবসায়িক দ্বন্দ্বে যুবকে কুপিয়ে হত্যা