বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নুরানীপাড়া মাদ্রাসা নির্মাণকাজে বাধা, সন্ত্রাসী হামলায় আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম॥ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা নুরানী পাড়া ৪নং ওয়াড়,নুরানী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মাদ্রাসা নির্মাণকাজে বাধা সৃষ্টি করে “মোহাম্মদ আব্দুস সামাদ মনু” তার সঙ্গীরা।

এই নিয়ে ৭ এপ্রিল বাদে জুমা এতে এলাকায় প্রতিবাদ করলে এলাকার যুবসমাজের কয়েকজনের উপর সন্ত্রাসী আক্রমণ করে আব্দুস সামাদ মনু(৫৫) পিতা মৃত মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ সোলায়মান(৩৮) পিতা মৃত আব্দুল হামিদ,মোহাম্মদ ফোরকান(৩২) পিতা আবদুল হামিদ,আবুল কালাম আবু(৫০) পিতা মোহাম্মদ হোসাইন আরও অজ্ঞাত সন্ত্রাসীদের আক্রমণে মোহাম্মদ জানে আলম পারভেজ(৩৫) ও মোহাম্মদ রিফাত(১৯) গুরুতর আহত তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার জন্য নিয়ে আসলে সঙ্গে এইখবর এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে আসলে খবর পেয়ে স্থানীয় শিকলবাহা পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আব্দুস সামাদ মনু(৫৫) পিতা মৃত মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ সোলায়মান(৩৮) পিতা মৃত আব্দুল হামিদ, মোহাম্মদ ফোরকান(৩২) পিতা মৃত আবদুল হামিদ তিনজনকে পুলিশের হেফাজতে নিয়ে নেওয়া হয়।

এই বিষয়ে জানতে চাওয়া হলে শিকলবাহা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হই চেষ্টা করেছি শান্তি শৃংখলা বজায় রাখতে।

 

নুরানী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি হাজি মোশাররফ হোসেন বলেন বিভিন্ন সময় আবদুস সামাদ মনু মসজিদ ও মাদ্রাসা নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে আসছে আজ জুম্মার নামাজের পর মাদ্রাসা কাজ প্রায় শেষ পর্যায় পরিদর্শন করি আমি চলে আসি।নূরানী পাড়া জামে মসজিদ ও শিকলবাহা নূরানী পাড়া মডেল মাদরাসা নির্মাণ কাজ চলমান আজ প্রায় ৫ মাস যাবৎ বিভিন্ন সময় সন্ত্রাসী পক্ষ টাকার দাবিতে বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ রাখার জন্য পরিচালনা কমিটি ও মিস্ত্রীদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। আজকে অতর্কিত ধারালো অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার জন্য দেশীয় অস্ত্রের আঘাতে মোহাম্মদ জানে আলম পারভেজ হামলা করে রক্তাক্ত করে।

এলাকার ইউপি মেম্বার মোহাম্মদ আবু তালেব বলেন এটা দীর্ঘদিনের বিরোধ এটা নিয়ে চেষ্টা করেছি মিমাংসা করতে।তবে আজকে যে ঘটনা ঘটেছে সেটা উচিত হয়নি সবাই এখন উত্তেজিত দেখি রাতে বসে কি করা যাই, যে ছেলে আঘাত প্রাপ্ত হয়েছে জানে আলম পারভেজ তাকে আগে চিকিৎসা নেওয়া দরকার চিকিৎসা ব‍্যবস্থা করা হয়েছে।

এসআই মোবারক হোসেন বলেন এখনো মামলা রুজু করা হয়নি কেহ অভিযোগ করেনি

চিকিৎসা নিয়ে আসুক যদি অভিযোগ পাই তাহলে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ