বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেত্রকোণায় ৪ দিন ব্যাপী ইসলামি বইমেলা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার নেত্রকোনা :

নেত্রকোণায় ৪ দিন ব্যাপী ইসলামি বইমেলা স্থানীয় কালেক্টরেট মাঠে শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় জেলার শীর্ষ উলামায়ে কেরাম, রাজনীতিবিদ ও শিক্ষাবিদদের আলোচনা ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় এই ‘ইসলামী বইমেলা’র কার্যক্রম।

জামিয়া মিফতাহুল উলুমের মুহতামিম ও হেফাজতে ইসলাম নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার যুগ্ন আহবায়ক ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মালনির প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম, জামিয়া নুরিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম খলিফায়ে শায়খে বালিয়া, এন আকন্দ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা সাদেক আহমদ হাদিস, জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোমেনশাহী বিভাগীয় টিম সদস্য মাওলানা এনামুল হক, জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি আবদুল হাদী ফরাজী, নেত্রকোনা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, এন আকন্দ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহনেওয়াজ, নেত্রকোনা আবু আব্বাস কলেজের প্রফেসর জসিম উদ্দিন খান,এগার সিন্দুর ট্রাভেলস এর মহাপরিচালক সৈয়দ মঞ্জিল প্রমূখ। পরিচালনা করেন মাওলানা আসাদুর রহমান আকন্দ।

নেত্রকোণা জেলা হেফাজতে ইসলামের আহবায়ক কমিটির সদস্য মাওলানা রুহুল আমীন নগরী-জানান, ইসলামী বই মেলা ২৮ ফেব্রুয়ারী শুক্রবার পর্যন্ত চলবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে যুবদলের সভাপতি পদপ্রার্থীরাব্বি চৌধুরীর বিরুদ্ধে গার্মেন্টস দখলের অভিযোগ 

রামগড়ে পুলিশের হাতে গ্রেফতার ঘাতক শালা ও তার সহযোগী

শাড়ি, লুঙ্গি, সোনার গহনা হাঁস, মুরগি গরু-ছাগল হাদিয়া ভন্ড কবিরাজ হায়দার ও ইসমাইলের 

নিউইয়র্ক র‍্যালিতে বাংলাদেশকে অপশাসন মুক্ত করতে প্রবাসীদের ঐক্যর আহবান

গুরুদাসপুরে মোবাইল কোট অভিযান পরিচালনা 

রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাথী ফসলের চাষ

দখল ও ভরাটে বিপন্ন ঈদগাঁওর ভরাখাল : সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব 

বাগজানায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল 

কুলিয়ায় ডা. আ.ফ.ম রুহুল হকের নির্বাচনী পথসভা

পোকখালীতে দৃষ্টি প্রতিবন্ধির বাড়ী আগুনে পুড়ে ছাই