মোঃ আবদুল আলিম, পটুয়াখালী: পটুয়াখালী জেলা শহরের পিটিআই রোডে, কনকর্ট টাওয়ার নামে একটি ১০তলা নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে, সামিম নামের একজন নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিভিন্ন পেশাজীবির ২৪ জন অংশীদার মিলে পটুয়াখালী পৌরসভার পি.টি.আই রোডে জমি কিনে, সেখানে কনকর্ড টাওয়ার নাম দিয়ে ১০ তলা ভবন নির্মান করছেন। ভবনের প্রায় সবগুলো ছাদ নির্মান সম্পন্ন হয়েছে এবং প্রতিটা ছাদেই অনেক ভাঙ্গা ও পরিত্যাক্ত জিনিস জমে থাকায় মালিক পক্ষের নির্দেশে নিহত শ্রমিক সামিম উক্ত ময়লা অসাবধানতা বশত পরিস্কার করতে গিয়ে ৮ তলা থেকে নীচে পড়ে যায়। অন্য শ্রমিকরা অহত সামিমকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জানা যায়, নিহত সামিমের বাবার নাম মোঃ রেজাউল, গ্রাম-কালির বাজার (বটের ভিটা), উপজেলা-ফুলছরি, জেলা-গাইবান্ধা।
প্রত্যক্ষ দর্শীরা জানান, ৪ আগস্ট সোমবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে নির্মান শ্রমিক সামিম ৮ তলার উপর থেকে ময়লা ফেলতে গেলে পা ফসকে এক দম নীচে পড়ে যায়।
উল্লেখ্য যে,নির্মাধীন বহুতল ভাবনের নির্মানের সময় শ্রমিক সুরক্ষার জন্য ভবনের চার দিকে মজবুত নেট টানানো সহ যা যা থাকার দরকার, তা অত্র ভবনে ছিলো না। যার কারনে মাত্র ১৯ বছর বয়ষের সামিমকে প্রান হাড়াতে হয়েছে, এ দায় কে নিবে?
মৃত সামিমের মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আগামী কাল ময়না তদন্ত শেষে মৃত্যের স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার পুলিশ ঘটনাস্থান ও হাসপাতালে গিয়ে পরিদর্শন করেছেন, পটুয়াখালী সদর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।




















