বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলায় গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মূল লক্ষ্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: “নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হলো এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

এই কর্মসূচি ছিল “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের অংশ, যার মূল লক্ষ্য একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলা।

অভিযানের আওতায় চাষারা মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের উভয় পাশ এবং মাঝের বিভাজক থেকে সব ধরনের ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড অপসারণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সক্রিয় সহযোগিতা ও পুলিশের উপস্থিতিতে পরিচালিত এই অভিযান ছিল অত্যন্ত সুচারু ও সফল। এতে মোট ১ (এক) ট্রাক পরিমাণ অবাঞ্ছিত ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

এই কার্যক্রম পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সরাসরি নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিক আল তাওহীদ-এর নেতৃত্বে।

এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জকে শুধু পরিচ্ছন্ন শহর হিসেবেই নয়, একটি সচেতন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসনের এ প্রচেষ্টা শহরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে বলে বিশ্বাস করি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাড়ম্বরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত 

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহী 

দৈনিক রূপসাঞ্চল পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শিবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ 

পাথরঘাটায় জুতা পায়ে শহীদ বেদীতে কর্মকর্তা; ফুল দিয়েইতো নেমে যাব এতে সমস্যা কি?

গাজীপুর মহাসড়কে ৫৫ ঘন্টা অবরোধ, কিছুক্ষণ যানচলাচলের পর ফের অবরোধ

কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যর জোট