বাংলাদেশ সকাল
রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাঁচবিবিতে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে আরসিসি ঢালাইয়ের উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার বায়তুন নুর জামে মসজিদের উত্তর গেইট হতে চুড়িপট্টি পর্যন্ত ১৫০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

১২ জানুয়ারি রোববার সকালে প্রায় ১৬ লক্ষ ব্যয়ে এ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মারুফ আহসান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ বাপ্পী, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল, পৌরসভার কার্য সহকারী মাহবুব আলম চৌধুরী, সার্ভেয়ার শাহাদুল ইসলাম, নকশাকার রায়হান কবীর, ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ আরো অনেকেই।

পৌরসভার প্রকৌশলী মোঃ মারুফ আহসান জানাস, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেহের উদ্দিন ট্রেডার্স।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন শিক্ষক; অভিভাবক মহলের ক্ষোভ

নাটোরে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার দূর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রায়পুরায় মডেল কবরস্থান নির্মাণে পরামর্শক সভা 

নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী এমপি হেলালকে শোকজ

আসিফ-হাসনাতের ফেসবুক আইডি নিস্ক্রিয়

জগন্নাথপুরে স্বজনশ্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানছেন না সরকারি নিয়মনীতি 

যশোরে ৬টি নির্বাচনী এলাকার চূড়ান্ত মনোনয়নপত্রের ঘোষণা

বড়াইগ্রামে গ্রামীণ সড়কের সাতটি গাছ কেটে নেয়ার অভিযোগ

ঢাকা থেকে গাঁজা কিনতে এসে কাশিয়ানিতে ধরা দুই মাদক ব্যবসায়ী